সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: এমপিও ভুক্ত আলীম মাদ্রাসার শ্রেণি কক্ষ জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠান দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দখলদার গণ শিক্ষাপ্রতিষ্ঠানটির দখলে নেয়া রুম গুলোর ভেঙে নতুন করে নির্মাণ করছে। এখন মাদ্রাসার বিল্ডিং নর্থ শাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ হিসেবে ব্যবহার হচ্ছে। এই ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা হয়েছে।
জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়ায় নর্থ শাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ নামে একটি ভুঁইফোঁড় শিক্ষা প্রতিষ্ঠান গজিয়েছে।
অভিযোগ রয়েছে, জামাত শিবিরের কয়েক নেতা মিলে গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। জনৈক হোমিওপ্যাথি চিকিৎসক আজিজুল মিয়ার ১টি বাসা ভাড়া নিয়ে নর্থ শাহীন রেসিডেন্সি স্কুলের কার্যক্রম পরিচালিত হয় আসছে। এই প্রতিষ্ঠানটি লাগোয়া এহসান মিয়া আওলাদ মিয়া আলীম মাদ্রাসার কয়েকটি শ্রেণি কক্ষ নর্থ শাইন রেসিডেন্সি স্কুল কতৃপক্ষ অবৈধ দখল করেছে। মাদ্রাসার পিছনে ১টি ভাড়া বাসায় চলছিল নর্থ শাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এই বাসা লাগোয়া মাদ্রাসা। দুই দিন আগে নর্থ শাহীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ মাদ্রাসার পিছনে ভেঙ্গে কয়েকটি রুম দখল করে নিয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ তফিল উদ্দিন জামাতের নেতা । অধ্যক্ষ জানান, নর্থ শাহীন রেসিডেন্সিযাল স্কুল এন্ড কলেজ কে মাদ্রাসা কমিটি বিল্ডিং ভাড়ায় দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ কোন বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া যায় কি-না তার উত্তর দিতে পারেনি।
প্রতিষ্ঠানের সভাপতি গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান মোন্নাফ তিনি কমিটির সাথে আলোচনা স্বাপেক্ষে ভাড়া দিয়েছে। এছাড়্ওা নর্থ সাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ইংরেজির প্রভাষক আব্দুল কাদের জানান, তারা ৯ জন মিলে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।
দৈনিক দেশতথ্য/এসএইচ//
প্রিন্ট করুন










Discussion about this post