Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মানবতার কল্যাণে বসুন্ধরার আরো একটি উদ্যোগ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 31 July, 2022.
in বিনোদন
Reading Time: 1 min read
0
মানবতার কল্যাণে বসুন্ধরার আরো একটি উদ্যোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

টগি ফান ওয়ার্ল্ডের প্রতি টিকিট থেকে এক টাকা সুবিধাবঞ্চিতদের কল্যানে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হবে

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রতিষ্ঠা পেয়েছে দেশের সর্ব বৃহৎ ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। শিশু-কিশোর সহ সব বয়সের মানুষের বিনোদনের কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে টগি ফান ওয়াল্ড।

এই পার্কে রয়েছে ১৭৬টি রাইড ও গেম আইটেম। এর মধ্যে লেজার ট্যাগ, পেইন্ট বল, হলোগেট, জাইরো ভি আর, হ্যাডো-এর মতো প্রযুক্তি নির্ভর জনপ্রিয় ও রোমাঞ্চকর আয়োজন।

বিশ্ব বন্ধু দিবসকে মাথায় রেখে শনিবার (৩০ জুলাই) টগি ফান ওয়ার্ল্ড বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলন করেছে। টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, বিনোদনের পাশাপাশি’ টগি ফান ওয়ার্ল্ড’ এবার দেশের সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে। টগি ফান ওয়ার্ল্ড প্রতিটি বিক্রিত টিকেট হতে ১ টাকা করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে প্রদান করা হবে। এখান থেকে যে অর্থ আসবে তা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে দেওয়া হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। এই অর্থ সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের কাজে লাগানো হবে।  

সংবাদ সম্মেলনে বসুন্ধরা সিটি শপিং মল এবং বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশন ইনচার্জ মেজর (অব) মো. মহসিনুল করিম বলেন, বিশেষ সুবিধা সম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপ কাজ করছে। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন স্কুলে বর্তমানে ১০৩ জন শিক্ষার্থী রয়েছে।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সচিব এবং টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে। তারা যদি সুস্থ জীবন পায় তাহলে ধীরে ধীরে পুরো পরিবার সুস্থ জীবনযাত্রা পাবে। বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা করে না, সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর মহতী উদ্যোগে ভয়াবহ করোনার সময় বসুন্ধরা গ্রুপ দেশের প্রায় প্রতিটি জেলায় ত্রাণ সরবরাহ করেছে। এছাড়া নিয়মিতভাবে গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহ নির্মাণ, মহিলাদের সেলাই মেশিন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পড়াশোনা করাচ্ছে। তাই বৈষম্য কমিয়ে আনতে এই ধরণের কাজ অব্যাহত রাখবে টগি ফান ওয়ার্ল্ড।

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গুণগত শিক্ষা দিতে জাগো ফাউন্ডেশন কাজ করছে। ১৬ কোটি মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে ১৬ কোটি টাকা হবে। এ টাকা দিয়ে আমরা যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের বোর্ড সদস্য জামিল উদ্দিন বলেন, নারয়ণগঞ্জে মাত্র ১৫ জন নিয়ে যাত্রা শুরু করে বিদ্যানন্দ। বিদ্যানন্দ মানে বিদ্যার সঙ্গে আনন্দ। সুবিধা বঞ্চিত শিশুরা যেন এক টাকার বিনিময়ে বিদ্যা, খাদ্য পেয়ে থাকে বিদ্যানন্দের মাধ্যমে।

এছাড়াও শনিবার দুপুরে বিনামূল্যে দেশের অন্যতম সেরা থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড -এর রোমাঞ্চকর সব রাইড উপভোগ করেছে সুবিধাবঞ্চিত শিশুরা।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩০,২০২২//

Tags: টগি ফান ওয়ার্ল্ডমানবতার কল্যাণে বসুন্ধরা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী সভা

Next Post

সাংবাদিক সালামের ইন্তেকাল

Related Posts

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি
বিনোদন

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

Next Post

সাংবাদিক সালামের ইন্তেকাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist