কুষ্টিয়া প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী অসম বানিজ্য চুক্তি বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গনতান্তিক যুক্তফ্রন্ট।
সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় মজমপুর গেইটে এসে গনতান্ত্রিক যুক্তফ্রন্ট কুষ্টিয়া জেলা সমন্বয়ক কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে বক্তব্য রাখেন- সিপিবি সাধারণ সম্পাদক ম হেলান উদ্দিন, সিপিবি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক নূর উদ্দিন আহমেদ,জাতীয় গণফ্রন্ট
কেন্দ্রীয় কমিটির সদস্য মকলেছুর রহমান দুলাল, জাতীয় গণফ্রন্ট জেলা
কমিটির সদস্য মকসুদ আহমেদ মনি, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদস্য এ্যাড মীর নাজমুল ইসলাম সাহিন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন








Discussion about this post