মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আল আরাফাহ ইসলামিক স্কুলে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামিক স্কুলের অধ্যক্ষ মো. ফয়সাল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার মজলিসে শুরা ও ইউনিট সদস্য মো. জোমারত আলী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আমীর খন্দকার রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পোড়াদহ ইউনিয়ন শাখার আমীর বাবুল হোসেন মণ্ডল ও কনফিডেন্স স্কলার ফাউণ্ডেশনের পরিচালক মো. রহমত উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে আল আরাফাহ ইসলামিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহসিন তাহির পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইসলামী সংগীত পরিবেশন করেন। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফয়সাল রানা স্বাগত বক্তব্য দেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌসুমি ম্যাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রাসুল সা. এর জীবনীর মাঝেই রয়েছে মানবজাতির জীবন চলার উত্তম পাথেয়। আমাদের সবাইকে আল্লাহ ও আল্লাহর রাসুলের পথ অনুসরণ করতে হবে।
আল-আরাফাহ ইসলামিক স্কুল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে দ্বীন ও দুনিয়া উভয় জায়গার শিক্ষা প্রদান করা হয়। অতিথিবৃন্দ আল-আরাফাহ ইসলামিক স্কুলের সফলতা কামনা করেন
অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন অতিথি ও শিক্ষকরা। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post