নাজমুল হাসান :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে নিহত স্বামী-স্ত্রী ইয়াকুব ও বাছিরন নেছার পরিবারের হাতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে মোট ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রিন্ট করুন








Discussion about this post