Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মিরপুরে ছিনতাই চেষ্টার অভিযোগে দুজনকে গণপিটুনি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 24 October, 2026.
in স্থানীয় খবর
0
মিরপুরে ছিনতাই চেষ্টার অভিযোগে দুজনকে গণপিটুনি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইচেষ্টার অভিযোগে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার ৯ মাইল কাচারী পার হয়ে সাহেব পাগলের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ওই সড়কে চার থেকে পাঁচজনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন কৃষক ও প্রাতঃভ্রমণকারী। তাদের সন্দেহ হয়, দলটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দলটির সদস্যরা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করেন, পরে টহলরত হাইওয়ে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ৯ মাইল কাচারীসংলগ্ন সড়কটিতে ভোর ও রাতে ছিনতাইয়ের আশঙ্কা দীর্ঘদিনের। নির্জন হওয়ায় এ পথে চলাচলকারী মানুষ প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। সর্বশেষ এ ঘটনার পর তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, সড়কটিতে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হোক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় লোকজন দুজনকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে হাইওয়ে পুলিশ মিরপুর থানায় তাদের হস্তান্তর করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

Next Post

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

Related Posts

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব
স্থানীয় খবর

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

মিরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, রেশমা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
স্থানীয় খবর

মিরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, রেশমা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

Next Post
৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

মিরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, রেশমা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

মিরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, রেশমা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

নারীদের ভালোবাসা ও সমর্থনে সিক্ত মহাসিন আলী, উঠান বৈঠকে জনস্রোত

নারীদের ভালোবাসা ও সমর্থনে সিক্ত মহাসিন আলী, উঠান বৈঠকে জনস্রোত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist