মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলীর পরিচালনায় এ সময়ে কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, জনসেবা সংস্থান নির্বাহী পরিচালক আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post