জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৭ জুন) দুপুরে স্থানীয় ইয়া ইয়া ফুড পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের প্রভাষক ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রিড়া বিভাগের প্রধান মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল ও ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহানুর হোসেন।
অগ্নি বীণা শিক্ষা উদ্যানের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শোভন আহম্মেদ, ও রুবেল আহম্মেদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রিন্স, সুমাইয়া ও রাসেল। পরে মেধাবী কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post