মীর আনোয়ার হোসেন টুটুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে প্রবীণ ক্রীড়াবিদ ও ইউনিয়নপাড়া এলাকার বাসিন্দা মো. আকরাম হোসেন রতন (৭৩) আর নেই। সোমবার (১০ আগস্ট) রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম আকরাম হোসেন রতন মির্জাপুর উপজেলার ইউনিয়নপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মো. আমজাদ হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post