মীর আনোয়ার হোসেন টুটুল
ভয়াবহ লোডশেডিং এ অতিষ্ট্য হয়ে ক্ষুব্দ এলাকাবাসি পল্লী বিদ্যুৎ অফিসে ঢুকে বিদ্যুৎ অফিসে কর্মরত আব্দুল লতিফ (৩৩) নামে এক লাইনম্যানকে (অফিস সহকারিকে) বেধরক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সারে এগারটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি পল্লী বিদ্যুৎ অফিসের সাব স্টেশন অফিসে এ ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পল্লী বিদ্যুৎ বিভাগ বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার জামুর্কি বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীগন জানান, আজ বৃহস্পতিবার লাইনম্যান আব্দুল লতিফ অফিসে কাজ করতে ছিলেন। বেলা সারে সারে এগারটার বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে ৩০-৪০ জনের বিক্ষুব্দ লোকজন হাতে লাঠিসোঠা নিয়ে অফিসে ঢুকে প্রথমে ভাংচুর এবং পরে লাইনম্যান আব্দুল লতিফের উপর হামলা চালায়। হামলায় তিনি অসুস্থ্য হয়ে পরেন।
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী মির্জাপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারিরা পালিয়ে যায়। আহত আব্দুল লতিফকে উদ্ধার করে প্রথমে জামুর্কি সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর পল্লী বিদ্যুৎ বিভাগ মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের অধিনে সকল সাব অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোকলেছুর রহমান বলেন, বিক্ষুব্দ লোকজন লাঠিসোঠা নিয়ে অফিসে ও কর্মীর উপর হামলা চালিয়েছে। আহত কর্মী আব্দুল লতিফকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোণীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা এবং কর্মী মারধরের ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এদিকে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাপুরে গত কয়েক মাস ধরে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। দিন রাত মিলে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ মিলছে না। মিলকারখানায় উৎপাদন প্রায় শুন্যের কোঠায় চলে এসেছে। লোড শেডিং কমানোর জন্য বিদ্যুৎ বিভাগকে স্বারকলিপিসহ বার বার অনুরোধ করার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে ক্ষুব্দ এলাকাবাসি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post