Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেক্সিকোতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 20 October, 2023.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
মেক্সিকোতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মেক্সিকো  সিটিস্থ বাংলাদেশ দূতাবাস ১৮ই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম বার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছ। দিবসের প্রতিপাদ্য ছিল “শেখ রাসেল: দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”।

বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো সিটিস্থ চাপুলতেপেকের বসকোতে অবস্থিত ‘একিলিস সেরডন’ প্রাথমিক বিদ্যালয়ের  প্রায়  ২৬০ জন শিশুদের সাথে ব্যপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়টির মহাপরিচালক আনা মারিয়া ভেলেনসিয়া আনতেলে তার স্বাগত বক্তব্যে তার প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালন করবার জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন যে এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা নতুন একটি দেশ, তার সংস্কৃতি এবং  শেখ রাসেলকে নিয়ে জানার সুযোগ লাভ করলো। 

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় পতাকা উপস্থাপনের পাশাপাশি ভেরাক্রুজ রাজ্যের ঐতিহ্যবাহী ‘লা বাম্বা’ নৃত্য সহ সংগীত এবং নৃত্যের সমন্বয়ে চিত্তাকর্ষক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন  করে। এছাড়াও কিছু শিক্ষার্থী বাংলাদেশ,  তার প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়ন সম্পর্কিত তথ্যসম্বৃদ্ধ  সংক্ষিপ্ত  বক্তব্য প্রদান করে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম  তার  বক্তব্যে শেখ রাসেলের হৃদ্যতা, মহানুভবতা এবং দিবসটির তাৎপর্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন । অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে শেখ রাসেলের জীবনী সম্বলিত একটি লিফলেট বিতরন করার পাশাপাশি জন্মদিন উপলক্ষ্যে কেক কাটাসহ উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে,  দূতাবাসের  সকল কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রদূত এবং কাউন্সেলর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর শেখ রাসেল-এর জীবন ও কর্মের উপর আলোচনা পর্বে উপস্থিত সকলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।   

রাষ্ট্রদূত ইসলাম তার বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিকভাবে হারিয়ে যাওয়া নিষ্পাপতার প্রতীক শেখ রাসেলের সংক্ষিপ্ত তথা প্রেরণাদায়ী জীবনকে স্মরণ করেন। তিনি আরও বলেন, তার স্মৃতি শিশুদের নিরাপত্তা বিধানে ও তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ জাগ্রত করণে সকলকে অনুপ্রাণিত করে যার ধারাবাহিকতায় কমিউনিটি উন্নয়নসহ শিক্ষায় প্রযুক্তিগত প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে যা বাংলাদশের অগ্রগতি ও উন্নয়নেরই  পরিচায়ক।

পরিশেষে, শেখ রাসেল ও জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা, দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। লালাবাজার স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ব-বঙ্গবন্ধু ও স্মার্ট বাংলাদেশ  শীর্ষক আলোচনা সভা

রুবেল//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২৩//

Tags: বাংলাদেশ দূতাবাস মেক্সিকো
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বালাগঞ্জের চৈতি নিউ ইয়র্কের সহকারি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি

Next Post

হেফাজতের উপজেলা ও পৌরসভা কাউন্সিল সম্পন্ন

Related Posts

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
হেফাজতের উপজেলা ও পৌরসভা কাউন্সিল সম্পন্ন

হেফাজতের উপজেলা ও পৌরসভা কাউন্সিল সম্পন্ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist