Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মৌলভীবাজারে ১২০ টাকায় পুলিশে চাকরি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 5 April, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
মৌলভীবাজারে ১২০ টাকায় পুলিশে চাকরি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৪৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৭ জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

নির্বাচিত ৪৮ জনের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১ ,
মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটা ৫ জন এবং পুরুষ সাধারণ কোটা ৩৬ জন। এছাড়া ০৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান ফলাফল ঘোষণা করতে গিয়ে বক্তব্যে বলেন,”আমরা শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। শুধু সরকারি ফি ১২০ টাকা ছাড়া আর কোন টাকা পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি।”

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যারা পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হবে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট যুগের স্মার্ট পুলিশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করবে।”

জেলা থেকে অনলাইনে মোট ১৭২২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৩৭০ জন প্রার্থী গত ২৮শে মার্চ ২০২৪ ইং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থী বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনলাইনে আবেদনকারী ১৭২২ জনের মধ্যে গত ০৮ মার্চ নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১৩৮২ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষার জন্য ৭১৮ জনকে বাছাই করা হয়। এরপর গত ১০ মার্চ Physical Endurance Test (PET)- শেষে ৫২৫ জনকে বাছাই করা হয়।

তৃতীয় ধাপে গত ১১ মার্চ ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৩৭২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, সুনামগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছাগল প্রতিপালন কর স্বাবলম্বী চরের নারীরা

Next Post

রাসিক মেয়রের সাথে পাউবো’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সাক্ষাৎ

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post

রাসিক মেয়রের সাথে পাউবো'র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সাক্ষাৎ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist