Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যানজটে স্থবির পুরাতন ব্রিজঘাটের তিন রাস্তার মোড়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 3 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
যানজটে স্থবির পুরাতন ব্রিজঘাটের তিন রাস্তার মোড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটের তিন রাস্তার মোড় যেন যানজটের নরক। এখানে বিকেল থেকে রাত অবধি তীব্র যানজট লেগেই থাকে।

সামনে রমজান সিডিএ সড়কের এই তিন রাস্তার মোড়ের যানজটে নাকাল থেকে পরিত্রাণ চান চরপাথরঘাটার তথা পাঁচ ইউনিয়নের মানুষ।

কেননা, এ সড়ক হয়ে পাঁচ ইউনিয়নের প্রায় অর্ধ লাখ মানুষ প্রতিদিন শহরে আসা যাওয়া করে। বিভিন্ন কারখানা মিল ফ্যাক্টরী ও জাহাজের লোকজন বাজার করতে আসেন পাশের গ্রামীণ সুপারশপে। ব্রিজঘাটের এ মোড়ে যুক্ত রয়েছে বিএফডিসি সড়ক, মইজ্জ্যারটেক সড়ক ও সিডিএ সড়ক।

সরেজমিনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, তীব্রতর এ যানজটের মূলে রয়েছে তিন চাকার ব্যাটারি চালিত অটো রিক্সা, সড়কের উপর দোকানপাট ও সরু রাস্তা। টের দাঁড়িয়ে রয়েছে ট্রাক, লরি, সিএনজি ব্যাটারিচালিত রিকশা।

যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ যানজটে ভোগান্তির শিকার হলেও এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ কিংবা ট্রাফিক পুলিশ কোন উদ্যোগ গ্রহণ করছে না। এ ভোগান্তির শিকার ইছানগরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনও (বিএফডিসি)।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ফরিদ জুয়েল বলেন, ‘দিন দিন তিন রাস্তার মোড়টি যেন বিষপোড়া হয়ে যাচ্ছে। ২২ বছরেও প্রশাসনের কোন বিভাগের টনক নড়ছে না। নীরব রয়েছে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং দক্ষিণ জোনের ট্রাফিক বিভাগ। ‘

স্থানীয়দের মতে, সড়কের দুপাশে বাজার বসায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চলে রাত ১১টা পর্যন্ত। পথচারী থেকে শুরু করে চাকরিজীবি যাত্রীরাও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

এছাড়া যত্রতত্র রাস্তার উপর ভাসমান দোকান বসায় ঘটছে নানা দুর্ঘটনাও। সামনে রমজানে বাড়তি চাপে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবার শঙ্কা রয়েছে।

ওদিকে, সড়ক আইন সংশোধন করে গত ডিসেম্বরে জারি করা আইন অনুযায়ী, সড়কের ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটার পর্যন্ত সংরক্ষিত অংশ। আগে থেকে অনুমতি না নিয়ে এই অংশে হাট-বাজার বসানো, অবকাঠামো তৈরি কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ওই অংশটি ব্যবহার করা যাবে না। কিন্তু এ আইন মানছে না সংশ্লিষ্ট কোন বিভাগ।

খোয়াজনগরের ইউপি সদস্য আবদুন নুর জানান, ‘সড়কের উপর এভাবে বাজার বসানো পুরোপুরো অবৈধ। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে মানুষের চলাচল নিশ্চিত করতে এসব উচ্ছেদ করা জরুরী।’

সামনে রমজান উপলক্ষে যানজট নিরসনে ব্রিজঘাট তিন রাস্তার মোড় উচ্ছেদ করে প্রশস্ত করা হবে কিনা জানতে চাইলে মইজ্জারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. আমীর ফারুক বলেন, ‘কর্ণফুলীতে আমি মাত্র যোগদান করেছি। এখনো কাজ শুরু করতে পারিনি। আমি ছুটিতে আছি। কাজ শুরু করলে অবশ্যই যানজটকে গুরুত্ব দিয়ে কাজ করব।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগ এবং জুয়া বন্ধে আমরা পুরোদমে কাজ করতেছি।’

কর্ণফুলী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘যানজট দেখা দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘এভাবে সড়ক ও জনপথের সড়কের উপর বাজার বসানোর ফলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়। আইনে এসব বাজার সম্পূর্ণ অবৈধ। এসব বাজারের কারণে নিরাপদ সড়ক গড়ার উদ্যোগ সফল হচ্ছে না ।’

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Next Post

বিশ্ব বন্যপ্রাণী দিবসে কুয়াকাটায় মানববন্ধন

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
বিশ্ব বন্যপ্রাণী দিবসে কুয়াকাটায় মানববন্ধন

বিশ্ব বন্যপ্রাণী দিবসে কুয়াকাটায় মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist