Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যুক্তরাজ্যে ছাতক দোয়ারাবাসীর ব্যতিক্রমী মতবিনিময় সভা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 2 August, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
যুক্তরাজ্যে ছাতক দোয়ারাবাসীর ব্যতিক্রমী মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গত ৩১ শে জুলাই ছাতক দোয়ারাবাসীর ব্যানারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের যুক্তরাজ্যে উপলক্ষে ওই সভায় আয়োজন করা হয়।

দ্যা আট্রিয়াম হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আলতাবুর রহমান মুজাহিদ। সভা পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান শামীম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন মুফতি মোঃ আব্দুল অদুদ। বক্তব্য রাখেন কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর লিলু আহমদ তাং, কাউন্সিলর বদরুল ইসলাম, কাউন্সিলর রেবেকা সুলতানা, কাউন্সিলর আছমা বেগম, কাউন্সিলর
মাহফুজ আহমদ ফারুক, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর আবদাল উল্লাহ ও
প্রবাসী কমিউনিটি নেতা আয়্যুব করম আলী সহ বিভিন্ন কমিউনিটি ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
প্রবাসী কমিউনিটি নেতা ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক
আহমদুজ্জামান হাসান বলেন, যুক্তরাজ্যে সাংসদ মানিক এর মত বিনিময় সভায়
সাবেক গভর্নর, ব্রিটিশ হাই কমিশনার, মেয়র ও কাউন্সিলরদের ঢল নেমেছিল।প্রায়
সকল বক্তারাই এমপি মুহিবুর রহমান মানিক কে মন্ত্রী নিয়োগের জন্য
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশস্থ সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করার সময় বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আরো এগুতেহবে। পদ্মা সেতু হওয়াতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

সভায় তিনি আরো বলেন, মহিবুর রহমান মানিকের আমন্ত্রনে সভায় আসতে পেরে একজন বৃটিশ বাঙালী
হিসেবে গর্ব বোধ করছি। সুনামগঞ্জের জনপ্রতিনিধিদের মধ্যে এমপি মানিক এগিয়ে। তার জনপ্রিয়তার কথা অনেক আগেই শুনেছিলাম। আজ নিজ চোখে দেখে অভিভূত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত তাকে আরো মূল্যায়ন করা। মানিকের জন্য আমার দোয়া ও সহযোগীতা থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করে নেত্রীর হাতকে শক্তিশালী করতে মহিবুর রহমান মানিকের মত নেতা আওয়ামীলীগের জন্য খুবই জরুরী।


সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা
মহিলা আওয়ামীলগের সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী
বলেন, এমপি মুহিবুর রহমান মানিককে মন্ত্রীর পদ দিলে দল সবচেয়ে বেশী উপকৃত হবে।

টাওয়ার হেমলেটের সাবেক স্পীকার আহবাব হোসেন বলেন, মুহিবুর রহমান
মানিক হলেন হ্যামিলনের বাশীওয়ালা। উনি যেখানে মানুষের স্রোত সেখানে।

বারকিং এবং ডেকেনহ্যামের মেয়র ফারুক চৌধুরী বলেন, মহিবুর রহমান মানিকের
মত জনপ্রিয় নেতাকে আরো গূরত্বপূর্ন দায়িত্ব দিয়ে মূল্যায়ন করার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানায়।

কাউন্সিল লিডার আসমা বেগম বলেন, মুহিবুর রহমান মানিকের মত জনপ্রতিনিধি যদি বাংলাদেশে সব এলাকায় থাকেন তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

টাওয়ার হেমলেটস এর সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস বলেন, মুহিবুর
রহমান মানিক একজন সাদামনের নিরংকারী মানুষ।

যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন বলেন, বার বার নির্যাতিত ও চক্রান্তের শিকার হওয়া এই রাজনীতিককে কেউ নেত্রীর কাছ থেকে সরাতে পারেননি। এক এগারোর সময়ও তিনি নেত্রীর ভেনগার্ড ছিলেন। জননেত্রী শেখ হাসিনা লন্ডনে এলে মানিক ভাইয়ের মত নেতাকে মন্ত্রী বানানোর জন্য অনুরোধ করবো।

যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী বলেন, মানিক ভাইয়ের মত নেতাকে ভোট দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম।

যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী
বলেন, মানিক ভাই সিলেট বিভাগের কিংবদন্তি নেতা । আগামীতে মানিক ভাইকে
মন্ত্রীসভায় দেখতে চায়।

মতবিনিময় সভায় এমপি মহিবুর রহমান মানিক বলেন, প্রবাসী বাঙ্গালীরা আমাদের গৌরব ও রেমিট্যান্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রবাসী ভাই ও বোনেরা ৭১ এর
মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা পক্ষে আওয়াজ তুলেছেন সর্বাগ্রে। চলমান বন্যা দুর্যোগে প্রবাসীরাই
সুনামগঞ্জ-সিলেটের বানভাসী মানুষকে ত্রাণসহ সকল প্রকার সহযোগীতা দিয়ে যাচ্ছেন। প্রবাসী ভাই বোনদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা জানায়।

একটি মহল আমার বিরুদ্ধে লেগেই থাকে। ১/১১ এর সময় সুনামগঞ্জের এত এত নেতা থাকতে আমার নামে মিথ্যা মামলা দিয়ে করাগারে  নিয়েছে। তারপরও আমি হতাশ হইনি। রাজনীতিতে জেল জুলুম হুলিয়া অম্লান বদনে আলিঙ্গন করার কারণেই আমাকে মানুষ ভালবেসেছে।

দীর্ঘ এক ঘন্টার বক্তব্যে তার দীর্ঘ রাজনীতি জীবনের চড়াই উৎরাই, নির্যাতনের ঘটনাবলী  উপস্থাপন করেন। এসময় প্রবাসীদের একটিই দাবী উঠে সেটা হলো এই যে, শেখ হাসিনার সরকারে সিলেট বিভাগের
সবচেয়ে জনপ্রিয় এমপি মুহিবুর রহমান মানিককে মন্ত্রীসভার সদস্য হিসেবে দেখতে চাই। এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০২,২০২২//

Tags: যুক্তরাজ্যে ছাতক দোয়ারাবাসীর
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Next Post

মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

Related Posts

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না
প্রধান খবর

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

Next Post
মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist