Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রঙতুলিতে স্বপ্ন আঁকছেন ফল ব্যবসায়ী সামাদ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 7 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
রঙতুলিতে স্বপ্ন আঁকছেন ফল ব্যবসায়ী সামাদ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস এম জামাল, কুষ্টিয়া

: সন্ধ্যা ঘনিয়ে আসছে। কুষ্টিয়া শহরের এনএস রোডে অন্যান্য দিনের মতোই চলছে বেচাকেনা। ফলের দোকানে ক্রেতাদের আনাগোনা থেমে নেই। কিন্তু সেই ব্যস্ততার মাঝেই চোখ আটকে যায় এক ভিন্ন দৃশ্যে।

গায়ে আর্জেন্টিনার জার্সি, হাতে রঙতুলি। নিজের হ্যাটটি আকাশী-সাদা রঙে সাজাতে ব্যস্ত ফল ব্যবসায়ী মাহমুদ সামাদ। একের পর এক তুলির আঁচড়ে যেন ফুটিয়ে তুলছেন প্রিয় দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা। দোকানে আসা অনেক ক্রেতাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছেন তার এই ব্যতিক্রমী প্রস্তুতি। কেউ ছবি তুলছেন, কেউ শুভকামনা জানাচ্ছেন।

মাহমুদ সামাদ বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। দিয়েগো ম্যারাডোনার খেলা দেখে এই দলের প্রেমে পড়েছিলাম। এখন লিওনেল মেসি সেই ভালোবাসাকে আরও গভীর করেছেন। আমার একটাই স্বপ্ন, মেসি আরেকটি বিশ্বকাপ জিতে হাসিমুখে ফুটবলকে বিদায় বলুন।”

তিনি বলেন, সারাদিন বৃষ্টি। রাতেও বৃষ্টি হবে। তবুও বৃষ্টি মাথায় নিয়েই খেলা উপভোগ করতে প্রস্তুত হাজার হাজার দর্শক। এজন্যই তিনি সাদা ও আকাশী রঙে রঙ্গিন হ্যাটটি মাথায় দিয়ে খেলা উপভোগ করবেন।

আজ রাতের ম্যাচ ঘিরে কুষ্টিয়া জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে বিশাল পর্দায় খেলা দেখার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এবার দর্শকের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে। অতীতেও এই ভেন্যুতে ১০ থেকে ২০ হাজার, এমনকি প্রায়২৫ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করেছেন। ফলে এবারও রেকর্ডসংখ্যক ফুটবলপ্রেমীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে শহরের বিভিন্ন সড়ক, মোড় ও অলিগলিতে ফুটবল উন্মাদনার ছাপ স্পষ্ট। অনেকেই গায়ে জড়িয়েছেন আর্জেন্টিনার জার্সি। কারও হাতে আকাশী-সাদা পতাকা, কেউ মোটরসাইকেলে পতাকা উড়িয়ে শহর প্রদক্ষিণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলকে ঘিরে শুভকামনা আর জয়ের প্রত্যাশা।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা এসএম কাদেরী শাকিল বলেন, “আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়, এটি আবেগের নাম। ম্যারাডোনা থেকে মেসি, প্রজন্ম বদলেছে, কিন্তু ভালোবাসা বদলায়নি। আমরা বিশ্বাস করি, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে।”

মাহমুদ সামাদের মতো অসংখ্য সমর্থক সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ছুটে যাবেন বিশাল পর্দার সামনে। তাদের কাছে এই ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি আবেগ, স্মৃতি এবং ভালোবাসার মিলনমেলা।

ম্যারাডোনার হাত ধরে যে ভালোবাসার শুরু, আজ তা লিওনেল মেসির জাদুকরি পায়ে নতুন মাত্রা পেয়েছে। তাই কুষ্টিয়ার আর্জেন্টিনা সমর্থকদের কণ্ঠে এখন একটাই প্রত্যাশা, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা বিদায় নিন।

আজ রাতে বাঁশি বাজলেই কুষ্টিয়া জেলা পরিষদ সুপার মার্কেট চত্বর পরিণত হবে এক টুকরো আর্জেন্টিনায়। হাজারো কণ্ঠে তখন ধ্বনিত হবে একটাই স্লোগান, “ভামোস আর্জেন্টিনা.. ভামোস মেসি!”

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

Next Post

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মিললো ১২১ জনের সরকারি চাকরি

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
মেধা ও যোগ্যতার ভিত্তিতে মিললো ১২১ জনের সরকারি চাকরি

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মিললো ১২১ জনের সরকারি চাকরি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist