Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রমজান ঃ ঐতিহাসিক মক্কা বিজয় অভিযানে বিশ্বসেরা রাষ্ট্রনায়ক মুহাম্মদ (সাঃ) রওনা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 12 April, 2022.
in মতামত
Reading Time: 1 min read
0
রমজান ঃ ঐতিহাসিক মক্কা বিজয় অভিযানে বিশ্বসেরা রাষ্ট্রনায়ক মুহাম্মদ (সাঃ) রওনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আজ ১০ রমজান। রহমতের শেষ দিন। বিভিন্ন ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনার সাক্ষী এ রমজান মাস। এমনই ভাবে অষ্টম হিজরির ১০ রমজান প্রায় দশ হাজার আত্নোৎসর্গী সৈন্যের এক বিরাট বাহিনী সঙ্গে নিয়ে বিশ্বসেরা রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ (সাঃ) মক্কা অভিমুখে রওনা করলেন। পথিমধ্যে অন্যান্য আরব গোত্রও এসে হযরতের সাথে মিলিত হল। কাবাগৃহ ছিল খালেস তওহীদের কেন্দ্রস্থল। একমাত্র আল্লাহর বন্দেগীর জন্যে আল্লাহর নির্দেশে এটি নির্মাণ করেছিলেন হযরত ইবরাহীম (আঃ)। এ যাবতকাল এটি মুশরিকদের দখলে থেকে শিরকের বড় কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। হযরত মুহাম্মদ (সাঃ) প্রকৃত পক্ষে হযরত ইবরাহীম (আঃ)-এর প্রচারিত দ্বীনের আহ্বায়ক। এ কারণে তিনি তওহীদের এই পবিত্র স্থানকে শিরকের সমস্ত নাপাকী ও নোংরামী থেকে অবিলম্বে মুক্ত করার একান্ত প্রয়োজন অনুভব করলেন। রাসুল (সাঃ) এবার অনুমান করলেন যে, আল্লাহর এই পবিত্র ঘরকে শুধু তাঁরই ইবাদতের জন্য নির্ধারিত করা এবং মূর্তিপূজার সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করার উপযুক্ত সময় এসেছে। তাই তিনি চুক্তিবদ্ধ সকল গোত্রের কাছে এ সম্পর্কে পয়গাম পাঠালেন। অন্য দিকে এই প্রস্তুতির কথা যেন মক্কাবাসী জানতে না পারে, সে জন্য তিনি কঠোর সতর্কতা অবলম্বন করলেন। এদিকে মক্কার চুরান্ত জয়ের আগেই আল্লাহর প্রিয় হাবিব মক্কাবাসীর মন জয় করাকে বড় বিজয় মনে করলেন।

যুদ্ধের পটভূমি : ৬ষ্ঠ হিজরিতে রাসুল (সা.) ওমরার উদ্দেশ্যে মক্কা অভিমুখে বের হন। হুদায়বিয়া নামক স্থানে পৌঁছলে মক্কার কুরাইশরা তাঁর পথ রোধ করে। দুই পক্ষের মধ্যে ১০ বছরের জন্য সন্ধি হয়। সন্ধিতে যেকোনো পক্ষের সঙ্গে অন্য গোত্রের মৈত্রীচুক্তির অনুমোদন থাকে। সে মতে বনু বকর কুরাইশদের সঙ্গে আর বনু খোজায়া মুসলিমদের সঙ্গে মৈত্রী স্থাপন করে। কুরাইশরা এই সন্ধিচুক্তি ভঙ্গ করে। বনু খোজায়ার লোকেরা হারাম শরিফে আশ্রয় নিলেও তাদের ওপর আক্রমণ করে। এতে তাদের অনেক লোক নিহত হয়। এই ঘটনার পর বনু খোজায়ার নেতা আমর ইবনে সালিম রাসুল (সা.)-এর কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি তাদের সাহায্য করার আশ্বাস দেন। তিনি মক্কার কুরাইশদের কাছে এই মর্মে একটি বার্তা প্রেরণ করেন ১. খোজায়া গোত্রের নিহতদের রক্তপণ শোধ করতে হবে, ২. অথবা বনু বকরের সঙ্গে কুরাইশের মৈত্রীচুক্তি বাতিল করতে হবে, ৩. অথবা হুদায়বিয়ার সন্ধি বাতিল বলে ঘোষণা করতে হবে। কুরাইশরা তৃতীয় শর্ত গ্রহণ করে। পরবর্তী সময়ে তারা নিজেদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরে সন্ধি নবায়নের জন্য আবু সুফিয়ানকে মদিনায় প্রেরণ করে। কিন্তু সে ব্যর্থ হয়ে মক্কায় ফিরে যায়। অষ্টম হিজরিতে বিশ্বমানবতার কেন্দ্রভুমি মক্কা পঙ্কিলতামুক্ত করার জন্য বিশ্বনবী নীরব আয়োজন করলেন। তিনি ধ্বংযজ্ঞ চান না, তিনি কুরাইশদের রক্ষা করতে চান। তিনি চান প্রেম ও ভালোবাসা দিয়ে জয় করতে। হজরত মুহাম্মদ (সা.) ১০ রমাদান ১০ হাজার সাহাবিসহ মদিনা থেকে মক্কার উদ্দেশে যাত্রা করলেন। আজকে সেই ১০ রমজান।

লেখক- কামিল (আল হাদিস) মাস্টার্স (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ইসলামী বিশ্ববিদ্যালয়।

Tags: ঐতিহাসিক মক্কা বিজয় অভিযানে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Next Post

শ্যামনগরে মুক্তিযোদ্ধার মানববন্ধন

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
শ্যামনগরে মুক্তিযোদ্ধার মানববন্ধন

শ্যামনগরে মুক্তিযোদ্ধার মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist