মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে শুরু হয়েছে জুনিয়র টেবিল টেনিস। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বালক- বালিকাদের নিয়ে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
দুইদিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে রাজশাহীর ৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০ জন বালক- বালিকা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post