নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দূর্বৃত্তদের হামলায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।
এঘটনায় শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আহত ব্যাক্তিকেআশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ শাখার যুগ্ম আহ্বায়ক মো: ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে মর্মে জানানো হয়েছে।
মামলার প্রেক্ষিতে পুলিশ রায়হান ইসলাম (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪মে) বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে হামলা চালিয়ে মারধোর করে। এসময় গ্রামবাসিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় ভিকটিমকে রক্ষা করার সময় আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের ২ব্যক্তি আহত হয়। এঘটনায় ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়হান ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।
প্রিন্ট করুন










Discussion about this post