মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রামগঞ্জ বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবু ছায়েদ মোহন (৬৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ জরুরিভিত্তিতে তাঁকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রামগঞ্জের সাংবাদিকতার বাতিঘর ও প্রথিতযশা এই কলম সৈনিকের আকস্মিক অসুস্থতায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে সাংবাদিক আবু ছায়েদ মোহনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রামগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এদিকে প্রবীণ এই সাংবাদিকের দ্রুত রোগমুক্তির জন্য রামগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিক সমাজ সকলের নিকট বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post