Saturday, 7 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

লালন মঞ্চে সালমা: ‘সারাবিশ্বে বলতে পারি, আমি কুষ্টিয়ার মেয়ে’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 19 October, 2026.
in বিনোদন
Reading Time: 1 min read
0
লালন মঞ্চে সালমা: ‘সারাবিশ্বে বলতে পারি, আমি কুষ্টিয়ার মেয়ে’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া: রাত তখন পৌনে ১০টা। ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির মঞ্চে উঠলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সালমা। তাঁর কণ্ঠে একে একে বেজে উঠল লালন সাঁইয়ের আধ্যাত্মিক গান। গানের সুরে মগ্ন হয়ে পড়েন উপস্থিত দর্শক-শ্রোতারা। গানের ফাঁকে নিজের শৈশব, লালন আখড়াবাড়ির প্রতি টান এবং কুষ্টিয়ার মেয়ে হিসেবে গর্বের কথা তুলে ধরেন এই শিল্পী।

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণোৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে সালমা গেয়ে শোনান, ‘পাবে সামান্য কি তারে দেখা’, ‘বেদে নাই যার রূপরেখা’, ‘সে কি রে সামান্য চোরা ধরবে কোনাকান্চিতে’, ‘কই দিনে হয় দিনে হয় রজনী’ ও ‘মিলন হবে কতদিনে’সহ বেশ কয়েকটি গান।

গানের ফাঁকে দর্শকদের সঙ্গে নিজের অনুভূতি ভাগাভাগি করেন সালমা।
তিনি বলেন, ছোটবেলায় বাবা-কাকাদের সঙ্গে লালন আখড়াবাড়িতে আসতেন। তখন এই সাধক ও সাধনভূমিকে ঘিরে তাঁর মনে যে ভয় ও শ্রদ্ধামিশ্রিত অনুভূতি কাজ করত, এখনো তা বদলায়নি।

সালমা বলেন, ‘আমার ছোটবেলা থেকে একটু পরিবর্তন হয়েছে। তখন থেকেই আমার মাথার মধ্যে ঘুরপাক খেয়ে গেছে, আমি ছোটবেলা থেকে বাবা-কাকার সঙ্গে যখন লালনে আসতাম, তখন যেমন ভয় পেতাম, এখনো তেমনি ভয় পাই।’

লালনের মতো সাধকের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেন, এত গুণীজন ও সাধকদের মাঝে তিনি নিজেকে অতি নগণ্য মনে করেন। গুরুর দোয়ায় তিনি সংগীতচর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

দর্শকদের উদ্দেশে সালমা বলেন, ‘আমি আপনাদের মেয়ে, আপনাদের কন্যা।’

কুষ্টিয়ার সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক তুলে ধরে তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে আমি বলতে পারি, আমি কুষ্টিয়ার মেয়ে।’

তাঁর কথায় উঠে আসে জন্মভূমির প্রতি ভালোবাসা ও শেকড়ের প্রতি টান। লালনের গানের পাশাপাশি নিজের জীবনের স্মৃতি ও অনুভূতি ভাগাভাগি করে দর্শকদের সঙ্গে এক আবেগঘন সংযোগ তৈরি করেন এই শিল্পী।

লালন স্মরণোৎসবের মঞ্চে সালমার পরিবেশনা শুধু গানেই সীমাবদ্ধ ছিল না; শৈশবের স্মৃতি, সাধক লালনের প্রতি শ্রদ্ধা এবং কুষ্টিয়ার পরিচয় নিয়ে তাঁর গর্বও হয়ে উঠেছিল পরিবেশনার গুরুত্বপূর্ণ অংশ।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় লালনের মাজারে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার : আতঙ্ক

Next Post

বােমাতঙ্কে আঁখড়া ছেড়েছেন সাধু ভক্তরা: পরিত্যাক্ত বোম উদ্ধার

Related Posts

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিনোদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
বিনোদন

নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
বিনোদন

জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি

Next Post
বােমাতঙ্কে আঁখড়া ছেড়েছেন সাধু ভক্তরা: পরিত্যাক্ত বোম উদ্ধার

বােমাতঙ্কে আঁখড়া ছেড়েছেন সাধু ভক্তরা: পরিত্যাক্ত বোম উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist