যশোরের শার্শা উপজেলায় এক পাগল পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, গোলাম ফারুক ও সোহেল রানা। এ সময় অপর বন্ধু রাজ কুমার রায় গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ৷ যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম ফারুক যশোর কোতোয়ালী থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে। আর আহত রাজ কুমার মণিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ এক পাগল পথচারী সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল কড়া ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হয়।
বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।
নাভারণ হাইওয়ের থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন






Discussion about this post