Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিক্ষা কার্যক্রম না থাকলেও চলছে নিয়মিত বেতন উত্তোলন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 8 December, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
শিক্ষা কার্যক্রম না থাকলেও চলছে নিয়মিত বেতন উত্তোলন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে দিনের পর দিন শিক্ষক–শিক্ষার্থী অনুপস্থিত, ক্লাসরুমে তালা ঝুলছে, আর নেই কোনো উপস্থিতির খাতা, এমন চরম অব্যবস্থাপনার চিত্র মিলেছে সরেজমিন পরিদর্শনে।

নিয়মিত শিক্ষা কার্যক্রম না থাকলেও প্রতি মাসে সরকারি তহবিল থেকে বেতন–ভাতা তুলছেন শিক্ষক–কর্মচারীরা। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে প্রতিদিনই।

প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, পুরো ক্যাম্পাসজুড়ে সুনসান নীরবতা। একাধিক ক্লাসরুম, ল্যাব ও কার্য্যালয়ের দরজায় তালা। কোথাও নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। অফিস কক্ষে পাওয়া যায় মাত্র চারজন শিক্ষক–কর্মচারীকে, যেখানে অনুমোদিত জনবল ৯ জন।

সবচেয়ে লক্ষণীয় বিষয়—শিক্ষার্থীদের হাজিরা বা উপস্থিতি রেজিস্টার কোথাও নেই। অধ্যক্ষের কক্ষ, প্রশাসনিক কক্ষ কিংবা শিক্ষক কক্ষে কোনো রকমের উপস্থিতি খাতা পাওয়া যায়নি। ফলে প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা ক্লাসে আসে কিনা—সে বিষয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন।

প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, ২০২২ সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকেই শিক্ষক–কর্মচারীদের নিয়মিত বেতন–ভাতা প্রদান করা হচ্ছে। তবে বাস্তবে শিক্ষা কার্যক্রম প্রায় অচল থাকায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষ দাবি করেছে, চলতি শিক্ষাবর্ষে ৩২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কিন্তু আগের শিক্ষাবর্ষের ২২ শিক্ষার্থীর কোনো ভর্তি রেজিস্টার বা নথিপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। দুই শিক্ষাবর্ষের তথ্যেই দেখা দিয়েছে ব্যাপক অসঙ্গতি।

এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঝে মাঝে কয়েকজন শিক্ষার্থী এলেও তাদের উপস্থিতি খাতায় লেখা হয় না। আবার কিছু শিক্ষক সপ্তাহে একদিন এসে পুরো মাসের স্বাক্ষর করে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহফিজুর রহমান শিলন স্বীকার করেন, কিছু শিক্ষার্থী আছে, তবে নিয়মিত ক্লাস হয় না। নানা কারণে সমস্যা হচ্ছে। কিন্তু কোনো লিখিত প্রমাণ বা উপস্থিতির রেকর্ড দেখাতে পারেননি তিনি।

ধানখোলা গ্রামের বাসিন্দা ছমির উদ্দিনের বলেন, রোজই এই রাস্তা দিয়ে যাই, কখনো কলেজটিকে খোলা দেখি না। মাঝে মাঝে শুধু কিছু শিক্ষককে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের উদাসীনতা ও বিভিন্ন অনিয়মের কারণে কলেজটি ধ্বংসের পথে। সরকারি টাকা ব্যয়ে হলেও শিক্ষা কার্যক্রম নেই—এটাই তাদের প্রধান ক্ষোভ।

প্রতিষ্ঠানটির সভাপতি ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীর সংখ্যা নেই বললেই চলে—এটা সত্য। জানুয়ারিতে নতুন ভর্তি শুরু হবে। এরপরও যদি শিক্ষকরা দায়িত্বে অবহেলা করেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আব্দুল আলিম

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক

Next Post

ইটভাটা বন্ধের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

Related Posts

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শিক্ষা

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Next Post
ইটভাটা বন্ধের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

ইটভাটা বন্ধের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist