Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 9 February, 2024.
in প্রধান খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

নেই  স্বামী সন্তান পরিবার পরিজন। শেষ জীবনে এসে কী খাবেন, কোথায় থাকবেন, করেননি তার কোন চিন্তা ভাবনা। নারী শিক্ষার প্রসার ঘটাতে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠ দানের অনুমতি পেলেও দীর্ঘ ১০বছরে এখনো হয়নি এমপিওভুক্ত। যার ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কুমারী রেখা রাণী শেষ জীবনে এসে তার এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি চালু রাখতে সমাজের বিত্তশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন। একরকম মানুষদের কাছে হাত পেতে তিনি তার এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু রেখেছে। 

কুমারী রেখা রাণীর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামে। ১৯৭২ সালে কুমারী রেখা রাণী কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পাশের পরে অর্থ কষ্টে থমকে যায় তার লেখাপড়া। লেখাপড়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে এইচএসসিতে ভর্তি হতে পারেননি কুমারী রেখা রাণী । মেধাবী ছাত্রী হওয়া সত্বেও এইচএসসিতে ভর্তি না হতে পারায় কুমারী রেখা রানীর মাঝে এক ধরণের ক্ষোভের সৃষ্টি হয়। তখন তিনি মনে মনে দরিদ্র নারীদের শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পন করেন। কয়েক বছর পর এক আত্মীয়ের সহযোগিতায় কুমারী রেখা রাণী নার্সিংয়ে ভর্তি হয়। ১৯৭৭সালে তিনি নার্সিং পাশ করেন। ১৯৮৩ সালে কুমারী রেখা রাণী সরকারি চাকুরী পান। শুরু হয় তার সংগ্রামী জীবন। চাকুরী জীবনের তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন। 

২০১৪সালে অবসরে এসে কুমারী রেখা রাণী সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে ‘কুমারী রেখা রাণী গার্লস হাইস্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১৮ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৩০জন ছাত্রী ও ১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। 

দীর্ঘ ১০বছরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিও না হওয়ার কারণে শিক্ষক কর্মচারীগণ বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন কুমারী রেখা রাণী। 

তিনি বলেন, মেধাবী ছাত্রী হয়েও অর্থ অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। তাই নার্সিং পড়ার সময় প্রতিজ্ঞা করে ছিলাম যে, জীবনে যে ভাবেই হোক দরিদ্র নারীদের শিক্ষা লাভের জন্য আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। তাই আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে শেষ জীবনে এসে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। শেষ জীবনে আমি কী খাবো, কোথায় থাকবো তার চিন্তা করিনি। ২০১৮সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তাই আমি দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। 

শিক্ষা প্রতিষ্ঠানটির দশম শ্রেণির ছাত্রী সমাপ্তি হালদার বলেন, আমাদের এলাকার কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানটি হওয়ার পরে আমরা এখানে লেখাপড়া করছি। এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি না হলে হয়তোবা আমাদের  লেখাপড়া করা হতো না। কষ্ট করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করায় আমরা কুমারী রেখা রাণীর প্রতি কৃতজ্ঞ। 

দশম শ্রেণির আরেক ছাত্রী মুক্তা সরকার বলেন, এই বিদ্যালয়ে আমরা যারা লেখাপড়া করি তাদের এখানে শিক্ষা গ্রহণে কোন প্রকার টাকা পয়সা দিতে হয়না। কুমারী রেখা রাণীই আমাদের লেখাপড়ার খরচ জোগায়। তিনি আমাদেরকে সন্তানের মতো ভালোবাসেন। 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় বাড়ৈ বলেন, আমাদের এখানে আগে অনেক শিক্ষক-কর্মচারী ছিল। এখন ৮জন শিক্ষক ও ৩ জন কর্মচারী রয়েছে। বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ার কারণে দিন দিন শিক্ষক-কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে শিক্ষার্থীদের পাঠদান করানো সম্ভব হবে না। 

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, কুমারী রেখা রাণী একজন সর্বত্যাগী মানুষ। সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে নারী শিক্ষার প্রসার ঘটাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তার কোন বাড়ি ঘর নাই। বিদ্যালয়টির একটি ছোট কক্ষে সে বসবাস করে। এখানের ছাত্রীদের নিয়েই তার দিন কাটে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের তিনি তার সন্তানের মতো ভালোবাসেন। কুমারী রেখা রাণীর স্বপ্ন তার এই শিক্ষা প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার মাধ্যমে কুমারী রেখা রাণীর স্বপ্ন বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম সিদ্দিক বলেন, কুমারী রেখা রাণীর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার এই বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্ত করতে হলে এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন। #

 এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//  

Tags: শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুইটি আনলোডার ক্রেণ নিয়ে পায়রায় ভিড়লো মাদার ভ্যাসেল

Next Post

পারিবারিক দ্বন্দ্বে নবদম্পতির আত্মহত্যা 

Related Posts

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শিক্ষা

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Next Post
যশোরে বিয়ে করতে না পেরে আত্মহত্যা

পারিবারিক দ্বন্দ্বে নবদম্পতির আত্মহত্যা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist