Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শ্যামনগরে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 27 June, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
শ্যামনগরে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ দিনে-রাতে মিলিয়ে জেলা শহরে ৬/৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট আর লোডশেডিংয়ের কারণে ছেলেমেয়েদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে নেমে এনেছে স্থবিরতা।

বিদ্যুতের অভাবে মুসল্লীদের নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে।

শহর কিংবা গ্রাম কোথাও মিলছে না স্বস্তি। সব জায়গায় একই অবস্থা। এই অবস্থা যেন একেবারেই কাহিল। গরমে-লোডশেডিংয়ে জীবন যায় যায় অবস্থা। বিদ্যুৎ না থাকায় গরুর ফার্ম, মুরগীর ফার্মে উৎপাদন ব্যহত হচ্ছে। অনেকের গরু ও মুরগী অতিরিক্ত গরমে মরে যাবারও খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিতরণে সরকারী কোন ধরণের ঘোষণারই বাস্তব প্রতিফলন ঘটছে না। এক নাগারে এক দুই ঘন্টাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে

রাতে বিদ্যুৎ না থাকা গরমে অতিষ্ট মানুষ ঘুমাতে পারছে না। ঠিকমত ঘুমাতে না পারায় অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষ।

এবারের পুরো বর্ষার মৌসুম যাচ্ছে বৃষ্টিহীন। শুরু হয়েছে আষাঢ়ের খর উত্তাপ গরম। এই গরমে এমনিতেই নাভিশ্বাস হয়ে উঠেছে শ্যামনগর জনজীবন। তার ওপর এই তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লুকোচুরি খেলায় শ্যামনগরে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে।

প্রচন্ড গরম এড়িয়ে যেতে পুকুরপাড়ে, পুরুষরা খালি গায়ে গাছের নিচে, কেউ কেউ লেবু আর চিনি মিশিয়ে শরবত খেতে, ঘনঘন গোসল করতে, ডাবের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে, শিশুরা মাটিতে গড়াগড়ি করছে, বৃদ্ধরা হাত পাখায় বাতাস করছে।

উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এই গরমের মধ্যে প্রতিদিনই মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। রাত-দিন অনবরত লোডশেডিংয়ের ফলে জীবনযাপন হয়ে উঠেছে অসহনীয় কষ্টের। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হলেও ঘরেও থাকা যাচ্ছে না। কারণ বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার বিষয়টি এখন নিত্যনৈমত্তিক হয়ে দাঁড়িয়েছে। মধ্যরাত কিংবা ভোরেও বিদ্যুৎহীনতার যন্ত্রণা পোহাতে হচ্ছে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেক মানুষকে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ঘটছে ব্যাঘাত।

শ্যামনগর উপজেলার কৈখালী এনজিও কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং বাড়ায় আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে পরছে। ১/২ ঘন্টা লোড শেডিংয়ের কথা বলা হলেও রাতের বেলায় ২/৩ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। তাও আবার একবার আসলে আধা ঘন্টা এক ঘন্টা পড়েই আবার চলে যায়। বয়স্ক ও শিশুদের নিয়ে পরছি বিপাকে। রাতে বিদ্যুত থাকে না বললেই চলে।

এনজিএফ শাখা ব্যবস্থাপক সফিউল আলম লাভলু বলেন, শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। দিনে ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ৮/৯ ঘণ্টাও বিদ্যুৎ পায় না শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। ফলে প্রাকৃতিক বাতাসের ওপরই নির্ভর করছে তাদের শান্তি ও স্বস্তি। কিন্তু এবার প্রকৃতিও শুরু করেছে বিরূপ আচরণ। পুরো বর্ষায় বৃষ্টির দেখা মেলিনি। বর্ষার শেষে আষাঢ়ের খড়া তাপে দিন-রাত অতিবাহিত হচ্ছে দুর্বিসহতার মধ্যে। শিশু এবং বয়স্ক মানুষ পড়েছে বেশি বিপদে।

মোঃ সাকিব হোসেন বলেন , সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এই নমুনা। যেখানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে, সেখানে গ্রাহকসংখ্যা বাড়ানোর দরকার কী ছিল?

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, গ্রাহকেরা ক্ষুব্ধ
ঘন ঘন লোড-শেডিং আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, আকাশে মেঘ আর বিজলি চমকালেই শ্যামনগরে বিদ্যুৎ চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্রাহকরা বিদ্যুৎ পায় না।

শ্যামনগর পল্লী বিদ্যুৎ এর – জেনারেল ম্যানেজারের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষনা

Next Post

পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist