Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শ্রেষ্ঠ শিক্ষক ভালুকার সুলতানা রাজিয়া

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 5 October, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
শ্রেষ্ঠ শিক্ষক ভালুকার সুলতানা রাজিয়া
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতি সন্তান বাড্ডা থানাধীন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) সুলতানা রাজিয়া।

শনিবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সারাদেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বতীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকার প্রধান সুসান ভিজে প্রমুখ।

উল্লেখ্য সিনিয়র শিক্ষক(ইংরেজি) সুলতানা রাজিয়া জাতীয় শিক্ষা সপ্তাহে (২০২৪) বাড্ডা থানা পর্যায়ে দুই বার, মহানগর পর্যায়েও দুই বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ভালুকার উপদেষ্টা, আমার বাংলা সাহিত্য পত্রের সহ সম্পাদক সুলতানা রাজিয়া বাড্ডা থানা হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক(ইংরেজি) হিসেবে কর্মরত। উল্লেখ্য, এর পূর্বে উপজেলা পর্যায়ে গতবছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।
সুলতানা রাজিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের হাজি মো: আবুল কাশেম ও মাহমুদা খাতুনের নয় সন্তানের মধ্যে দ্বিতীয় এবং যায়যায়দিন ভালুকা প্রতিনিধি কবি সফিউল্লাহ আনসারীর ছোটবোন। হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসার উপাধ্যক্ষ রফিকুল ইসলাম এর সহধর্মিণী এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির লেকচারার রিদুয়ানা ইসলাম রূহামার গর্ভধারীনি মা। সুলতানা রাজিয়া ১৯৮২ সালে ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ৯ ভাই-বোনের মধ্যে ৫ জনই নিয়োজিত আছেন শিক্ষকতা পেশায়।
স্থানীয় সমলা তাহের আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে মাধ্যমিক, বাটাজোড় সোনার বাংলা মহাবিদ্যালয় থেকে ২০০০ সালে উচ্চ মাধ্যমিক, ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে ২০০৮ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন সুলতানা রাজিয়া। ইতোপূর্বে ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
সুলতানা রাজিয়া বলেন, আজকের এ সাফল্যে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। শিক্ষক হিসেবে আমার এই প্রাপ্তি শিক্ষকতা পেশায় অনুপ্রাণিত করবে। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখতে কাজ করে যেতে চাই। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ থেকে আদর্শ শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজ করে যাচ্ছি।
সুলতানা রাজিয়ার এই প্রাপ্তিতে নিজের প্রতিষ্ঠান প্রধান, সহকর্মী, শিক্ষার্থী, পরিচালনা কমিটি তার নিজের গ্রামের মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাটগ্রামে বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা

Next Post

মির্জাপুরে পৌরসভায় জলাবদ্ধতা, ৩৫ পরিবারের দুর্ভোগ

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
মির্জাপুরে পৌরসভায় জলাবদ্ধতা, ৩৫ পরিবারের দুর্ভোগ

মির্জাপুরে পৌরসভায় জলাবদ্ধতা, ৩৫ পরিবারের দুর্ভোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist