Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ল শ্রীলংকায়

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Monday, 27 June, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ল শ্রীলংকায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চলমান নানাবিধ সংকটের মধ্যে ফের তেলের দাম বৃদ্ধি নিয়েছে শ্রীলংকা সরকার। এর ফলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

রবিবার (২৬ জুন) দেশটির সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) জানায়, গণপরিবহনে ব্যাপক ব্যবহৃত জ্বালানি ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৬০ শ্রীলংকান রুপি (১.২৭ ডলার) করা হয়েছে। আর পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫১ ডলার) করা হয়েছে।

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলংকা। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য জ্বালানি স্টেশনগুলোতে ভিড় করা মানুষের নজিরবিহীন দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এর মধ্যেই রোববার জ্বালানির দাম বাড়াল সরকার।

শ্রীলংকার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা বলেছেন, তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকাল দেরি হতে পারে। মোটরযানচালকদের কাছে ক্ষমা চেয়ে তিনি অনুরোধ করেছেন, তারা যেন জ্বালানি স্টেশনগুলোর সামনে ভিড় না করেন।

এদিকে সরবরাহ আসামাত্রই জ্বালানি ভরার আশায় অনেকে তাদের গাড়িগুলো ফিলিং স্টেশনের সামনে লাইন দিয়ে রেখেছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, জ্বালানির যে মজুত অবশিষ্ট আছে, তা দিয়ে আর প্রায় দুদিন চলতে পারে। তবে জরুরি সেবার জন্য এ জ্বালানিটুকু বাঁচিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে শ্রীলংকার অর্থনৈতিক সংকট সমাধানের পথ বের করতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধিদল কলম্বোয় পৌঁছেছে।

এক বিবৃতিতে কলম্বোয় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং বলেন, ‘শ্রীলংকার নাগরিকেরা তাঁদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছে। এমন অবস্থায় আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আরও বেশি গুরুত্বসহকারে সহযোগিতার প্রচেষ্টা চালাব।’

শ্রীলংকার নাগরিকদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ১৫ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ডলার পরিমাণ নতুন তহবিল দেওয়ার অঙ্গীকার করেছে বলেও উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। -আল-জাজিরা

জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১০.৩৩ এএম

Tags: সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ল শ্রীলংকায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রধানমন্ত্রীকে এশিয়ার পাঁচ দেশের অভিনন্দন

Next Post

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই: স্টেডিয়াম ভেঙে নিহত ৪

Related Posts

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

Next Post
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই: স্টেডিয়াম ভেঙে নিহত ৪

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই: স্টেডিয়াম ভেঙে নিহত ৪

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist