Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সংরক্ষিত এমপি হতে সিলেটের পনেরো নেত্রীর দৌড়ঝাঁপ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 16 January, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সংরক্ষিত এমপি হতে সিলেটের পনেরো নেত্রীর দৌড়ঝাঁপ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ক্ষমতাসীন দলের এক ডজন নারী নেত্রী সংরক্ষিত আসনে সংসদ-সদস্য হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট হয়েছে ৯ জানুয়ারি। এ হিসেবে আগামী ৯ এপ্রিলেরই মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনে ভোট সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)।

তবে সচরাচর ভোট হয় না। আসনগুলোতে বিজয়ী রাজনৈতিক দল বা জোট সাধারণ আসনের কোটা অনুসারে প্রাপ্ত সংরক্ষিত আসনে একক প্রার্থী মনোনয়ন দেন। তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।

সিলেট বিভাগে চার জেলা থেকে দীর্ঘদিন ধরে দুজন সংসদ-সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে আসছেন। সংরক্ষিত আসন ৩০টি থেকে ৫০-এ উন্নীত হলেও এ বিভাগের আসন সংখ্যা বাড়েনি। এজন্য এবার সিলেট বিভাগ থেকে সংরক্ষিত আসনে ৩ জন সংসদ-সদস্য দেওয়ার দাবি উঠেছে। বিষয়টি সংসদ নেত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ওপর নির্ভরশীল।

আসন বণ্টনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী সদস্যদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। তারা কেবল দলীয় বা জোটের সদস্য হিসেবে পরিচিত হয়ে থাকেন। এক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বন্টন করা হয়।
জাতীয় সংসদে সংবিধান অনুসারে বর্তমানে ৫০টি সংরক্ষিত মহিলা আসন বিদ্যমান। এই সংখ্যাকে দেশের মোট সংসদীয় আসন ৩০০ দিয়ে ভাগ করে ভাগফলকে নির্বাচনে অংশগ্রহণকারী দল বা জোটের বিজয়ী সংসদ সদস্য সংখ্যা দিয়ে গুণ করলে প্রাপ্ত ফলই হচ্ছে ওই দল বা জোটের প্রাপ্ত সংরক্ষিত আসন। সাধারণত ফলাফল যদি ভগ্নাংশে আসে তবে শূন্য দশমিক ৫ বা তার বেশি সংখ্যার ক্ষেত্রে একটি আসন দেওয়া হয়। তবে এক্ষেত্রে মোট আসন সংখ্যা ৫০ অতিক্রম হয়ে গেলে ভগ্নাংশের হিসেবে কিছুটা তারতম্য হতে পারে। লটারির বিধানও রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন সিলেট বিভাগে প্রতিটি জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ ভালো করে আসছে। সে হিসাবে এখানকার দলীয় কর্মীদের মূল্যায়ন করা হয়নি। একাদশ সংসদ নির্বাচন পরবর্তী গঠিত সরকারে সাধারণ আসনের সংসদ-সদস্যদের থেকে চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী করা হলেও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য বাড়েনি। এবারের সরকারে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পেয়েছে সিলেট। যদিও ভোটের হিসাবে এ বিভাগে পুরুষ-নারী প্রায় সমান। এসব বিবেচনায় এবার দুজনের পরিবর্তে তিনজনকে সংরক্ষিত আসনে সংসদ-সদস্য করার দাবি উঠেছে।

এবার সংরক্ষিত আসনে সংসদ-সদস্য হওয়ার আলোচনায় আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। দলের পরীক্ষিত এই নেত্রী সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে চষে বেড়ান নির্বাচনি এলাকায়। অসুস্থ শরীর নিয়েও নগরীর পাড়া-মহল্লা ছাড়াও ছুটে গেছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। নিজ বাসায় গ্রেনেড হামলার শিকার হয়ে একটি পায়ের অংশবিশেষ হারালেও দলীয় কর্মকাণ্ডে তিনি থেমে থাকেননি।

এছাড়া আসনে সংসদ-সদস্য হওয়ার দৌড়ঝাঁপ দিচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন ও কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী শামীমা আক্তার খানম, মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, কেন্দ্রীয় সদস্য (সিলেট-সুনামগঞ্জ) সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশান জেবীন রুবা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদের স্ত্রী মুমতাহিনা রীতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), সহ-সভাপতি অ্যাডভোকেট রীপা সিংহা ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন, মহসিন আলী ও সায়রা দম্পতির মেয়ে যুবলীগের নেত্রী সৈয়দা সানজিদা মহসীন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে অনূর্ধ্ব -১৭ বালক-বালিকা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

Next Post

সিলেট অঞ্চলে সরিষা আবাদে ব্যাপক সাড়া

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
সিলেট অঞ্চলে সরিষা আবাদে ব্যাপক সাড়া

সিলেট অঞ্চলে সরিষা আবাদে ব্যাপক সাড়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist