প্রভাবশালীর চাপে মামলা করতে পারেনি দোকান মালিক
কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে একদল উচ্ছৃংখল যুবকদের সশস্ত্র হামলায় মারধর ভাংচুর ও ক্যাশের টাকা লুটপাটের ঘটনায় মামলা করতে পারেনি অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক আরিফুল ইসলাম।
গত সোমবার (০৭জুন,২০২২) দুপুরে শহরের বড় জামে মসজিদের নিকটস্থ কুমারখালী ষ্টিল ফার্নিচার ও সিমেন্টের দোকানের গোডাউনে এই হামলা মারধর ও টাকা ছিনাতায়ের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে আমি সিমেন্ট কোম্পানিকে টাকা ডিও করার উদ্দেশ্যে ১লক্ষ ৯৫হাজার টাকা নিয়ে দোকান থেকে রওনা হওয়ার সময় হঠাৎ স্থানীয় মহল্লার পাপ্পু, সৌরভ, আলামিন ও ইনসানসহ আরও ৪/৫ জন হকিস্টিক, বেকি, হাসুয়া, রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে আমি কোন কিছু বুঝে উঠার আগেই ওরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এসময় আমার সাথে থাকা মামাতো ভাই আশিক ঠেকাতে গেলে ওরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আহত করে।’
‘হামলাকারীরা আমার কাছে থাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দোকান ভাংচুর করে তছনচ করে। এসময় শোরচিৎকার শুনে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ছোটভাই আশিক ও আমাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়। আরিফুল দাবি করেন প্রায় ৫মিনিটের হামলায় যা কিছু ঘটেছে তার সবই ক্লজ সার্কিট ক্যামেরার ফুটেজে সংরক্ষিত আছে।’
এঘটনায় হামলার শিকার দোকান মালিক আরিফুল ইসলাম ৪জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫জনের বিরুদ্ধে অভিযোগ এনে কুমারখালী থানায় মামলা করার চেষ্টা করেছি। পুলিশ মামলা নেয়নি। আরিফুল আরও বলেন, কুমারখালীর একজন নেতার মামলা নিতে নিষেধ করেছেন। সে কারণে পুলিশ আমার মামলাটি রেকর্ড করেননি।’ এমনকি আমার ছিনতাই হওয়া ১লাখ ৯৫হাজার টাকা উদ্ধারেও পুলিশ কোন উদ্যোগ নেয়নি।’
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ‘গত সোমবার দুপুরে মসজিদ গলিতে হামলার ঘটনাটি সাজানো। ওরা নিজেরাই সব ঠিক করে নিয়েছে। কোন পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে মামলা নেয়া হবে।’
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//
প্রিন্ট করুন









Discussion about this post