Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সভায় বিশৃঙ্খলা: জামায়াত নেতার ওপর চড়াও বিএনপির নেতাকর্মীরা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 4 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সভায় বিশৃঙ্খলা: জামায়াত নেতার ওপর চড়াও বিএনপির নেতাকর্মীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় হঠাৎ উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সভা চলাকালে এক জামায়াত নেতাকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি শান্ত করে।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও জামায়াত দলের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইনকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে কয়েকজন সভাকক্ষে প্রবেশ করে তাকে ঘিরে ধরেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন। এতে সভায় উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপি-সমর্থিত কয়েকজন প্যানেল চেয়ারম্যানের অভিযোগ, আলম হুসাইন সংসদ সদস্যের নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের কাছে ভিজিএফের চালের ২৫ শতাংশ দাবি করেন। তাদের দাবি, বিধি অনুযায়ী ইউনিয়ন ও পৌর ভিজিএফ কমিটির মাধ্যমে প্রকাশ্য সভায় তালিকা প্রণয়ন করে দুস্থ ও অসহায়দের মধ্যে চাল বিতরণ করার কথা। আলম চেয়ারম্যানের চালের ভাগ চাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্যানেল চেয়ারম্যান সমর্থক বিএনপি কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে আজ আলম চেয়ারম্যান কে আইনশৃঙ্খলা সভায় মারধর করার চেষ্টা করা হয়।

ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মন্টু বলেন, চালের ভাগ দাবি নিয়ে এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরেই সভায় হট্টগোলের ঘটনা ঘটে। কয়েকদিন আগে ধানখোলা ইউনিয়নে ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানান তিনি।

সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা বলেন, তিনি ৩৬৯৩টি কার্ড বরাদ্দ পেয়েছেন, এরমধ্যে এমপির নামে আলম চেয়ারম্যান ২৫ পার্সেন্ট ভাগ চেয়েছেন।

ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন, বামন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম ও একই ধরনের অভিযোগ করেন।
তাদের মতে, দুস্থদের জন্য বরাদ্দ চাল থেকে অংশ দাবি করা হলে তা নীতিমালার পরিপন্থী হবে। তবে এ অভিযোগের বিষয়ে আলম হুসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ভিজিএফের চাল বিতরণে বিধি অনুযায়ী তালিকা প্রস্তুত ও বিতরণ-পরবর্তী মাস্টাররোল জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কাউকে কোনো ধরনের ভাগ দেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, তবে সভায় সৃষ্ট হামলার চেষ্টা ও হট্টগোল কাম্য ছিল না।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, ভিজিএফের চাল প্রকৃত দুস্থদের মাঝেই বিতরণ করতে হবে, কাউকে কোনো অংশ দিতে হবে না। তবে সভায় হামলার চেষ্টা বা বিশৃঙ্খলার ঘটনাকে তিনি সমর্থন করেন না।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু বলেন, আজকের ঘটনাটি দু:খ জনক। এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে আওয়ামী আমলে এই সভাক্ষেই হামলার শিকার হয়েছেন। তবে আজকের ঘটনা কাম্য নয়। বিষয়টির জন্য তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।

এছাড়া গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল ও পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, হামলা বা হট্টোগলের ঘটনা অত্যান্ত ন্যাক্কার ও দু:খ জনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তারা উপজেলার কোন সভায় আসবেন না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সাময়িক উত্তেজনা হয়েছিলো। আইনশৃংক্ষলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেলে গাংনী উপজেলা শহরে জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

Next Post

চট্রগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
চট্রগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্রগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist