Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাংবাদিক জিল্লুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মাহফিল অনুষ্ঠিত

সাইফুল by সাইফুল
Monday, 4 September, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সাংবাদিক জিল্লুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মাহফিল অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গতকাল রবিবার দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক দিনের খবর পত্রিকার উপদেষ্টা সম্পাদক রইচ উজ্জামান মিঞা, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের সদস্য সাব্বির আহম্মেদ আরমান, সেলিম রেজা, হারুন অর রশিদ, মোস্তাফিজুর রহমান লিটন, শাহরিয়ার আলম শাওন, সাজেদুর রহমান টিটু, সাগর আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর পরিবারের সদস্যরা, স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা।
দোয়া মাহফিলে উপস্থিত কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপাদমস্তক একজন পেশাদার সাংবাদিক ছিলেন ফেরদৌস রিয়াজ জিল্লু।

তার মৃত্যুতে কুষ্টিয়ার সুস্থ ধারার গণমাধ্যমের অপূরনীয় ক্ষতি হয়েছে। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সাংবাদিকতা করেছেন। আজ তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফেরদৌস রিয়াজ জিল্লু তার জীবদ্দশায় সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দূর্নীতি, অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার কর্ম তাকে কুষ্টিয়ার সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। আজ তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু। তিনি তার জীবদ্দশায় সুস্থ ধারার সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অসহায়, নিরীহ, সুবিধাবি ত মানুষের জন্য তার ত্যাগ এবং তিতিক্ষা প্রকৃত সাংবাদিকতার আদর্শ বহন করে। কালোকে কালো বলা, আর ধলাকে ধলা বলার কারনে তার উপরে বিভিন্ন সময় মামলা, হামলার মতো ঘটনা ঘটেছে। সুবিধাবি ত, নিরীহ মানুষের জন্য তার ভূমিকা কুষ্টিয়ার সাংবাদিক সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অবহেলিত মানুষের জন্য তিনি সর্বদা তার সাধ্যমত পাশে থাকার চেষ্টা করে গেছেন। সদা হাস্যজ্জল মনুষটি তার জীবদ্দশায় কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেন নি। লোভ-লালসা তাকে কখনও ছুঁতেও পারিনি। সংবাদের পিছনে ছোটা এই মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে গেছেন। অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তিনি হাসিমুখে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গমন করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আপাদমস্তক একজন পোশাদার সাংবাদিকের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা একজন প্রকৃত পেশাদার সংবাদকর্মীকে হারিয়েছে। সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রইচ উজ্জামান মিঞা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে বসবাস করে আসছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ সেপ্টেম্বর ২০২৩

Tags: দোয়া মাহফিল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে তাল গাছের চারা রোপণ

Next Post

বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist