Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাধু ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখোর লালন আখড়া বাড়ি

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Friday, 18 October, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সাধু ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখোর লালন আখড়া বাড়ি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি : গতকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে সাধক বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে লালন উৎসব। আজকে চলছে লালন উৎসবের দ্বিতীয় দিন। 

এ উৎসবকে ঘিরে কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ার লালন আখড়া বাড়িতে বসছে লালন ভক্ত অনুসারী বাউলদের মিলন মেলা। তিন দিনের এ তিরোধান দিবসের উৎসব শুরুর এক সপ্তাহ আগে থেকেই লালন ভক্ত সাধু অনুসারী বাউল ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালন আখড়া বাড়ি। এই আখড়া বাড়ির আঙিনা থেকে লালনের আধ্যাত্মিক গানের সুরের মুর্ছনায় মানবতার বাণী ও মতবাদের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে লালন ভক্ত অনুসারীদের মাঝে। 

১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে লালন শাহের আখড়া বাড়ির আঙিনা ও মরা কালীগঙ্গা নদীর বুক চিরে গড়ে ওঠা বিশাল উন্মুক্ত মাঠে ভিন্ন ভিন্ন জায়গায় খন্ড খন্ড দলে বিভক্ত হয়ে আসন পেতে গান গাইছেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা। তাদের গান শুনতে আখড়া বাড়িতে জড়ো হচ্ছেন নানা বয়সী নানা ধর্মের লাখো মানুষ। গানের মাধ্যমেই সাধু গুরু বাউলেরা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন লালনের আধ্যাত্মিক অহিংসু মানবতাবাদী বাণী ও তার মতবাদ এবং দর্শনের কথা। 

প্রথম দিন সূর্যোদয়ের পূর্বে গোষ্ঠ গানের মধ্য দিয়ে সুচনা হয় বাউল সাধুদের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। আজ দ্বিতীয় দিনে সকালে বাল্য সেবা দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে সাধুরা তাদের আচার কার্য শেষ করবেন। এর পরই লালনের ভক্ত মূল সাধুরা ছাড়বেন লালনের আখড়া বাড়ি।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহ ফকিরের মৃত্যর পর থেকে তার স্মরণে এভাবেই লালন তিরোধান দিবসের অনুষ্ঠান চলে আসছে। দাওয়াতের আয়োজন না থাকলেও দিন ক্ষণের হিসেব ঠিক রেখেই নিজেদের মতো আগে ভাগেই লালন আখড়া বাড়িতে চলে আসেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা।

প্রতি বছরের মতো এ বছরেও লালন উন্মুক্ত মঞ্চের সামনের মাঠে বসেছে লালন মেলা। আর এই মেলায় নানারকম পণ্য ও খাবারের পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে দর্শনার্থীদের ভীরে সরগরম হয়ে উঠেছে। 

তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের অনুষ্ঠানের আয়োজনে কালীগঙ্গা নদী পাড়ের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় লালনের জীবনী নিয়ে বিশিষ্ট জনেরা আলোচনা করবেন। আলোচনা শেষে লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালন গানের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন। এই গানের আসর চলছে মধ্য রাত পর্যন্ত।

লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য ও লালন অনুসারী ভক্ত সাধু এবং দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ২৪ ঘণ্টা নজরদারীর ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ ও এর আশে পাশের এলাকায় মোতায়েন রয়েছে আট শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

লালন তিরোধান দিবস উপলক্ষে লালন উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রথম দিনে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে লালন উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার। 

আজকে দ্বিতীয় দিনে লালন উৎসবের আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট গবেষক কলামিস্ট ফরহাদ মজহার।

১৭ অক্টোবর শুরু হওয়া এই লালন তিরোধান দিবসের উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। 

এহ/18/10/24/ দেশ তথ্য

Tags: কুষ্টিয়া নিউজলালন সাঁই
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে বিজিব’র অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ

Next Post

সংগীতশিল্পী সিলেটের সুজেয় শ্যাম আর নেই

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
সংগীতশিল্পী সিলেটের সুজেয় শ্যাম আর নেই

সংগীতশিল্পী সিলেটের সুজেয় শ্যাম আর নেই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist