সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুষ্টিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিক শাবানা ইয়াসমিন, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী সামসুন্নাহার আলো, পরিচালক অ্যাডঃ মোঃ মোসাদ্দেক আলী মনি, কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এসোসিয়েট প্রিন্সিপাল কে এ এম রুয়াইম রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ এমদাদ হোসেন ও নাহারুল হায়াত।
প্রিন্ট করুন









Discussion about this post