জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অতিথিবৃন্দ উপজেলা পাবলিক লাইব্রেরী উদ্বোধন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কারী কর্মকর্তাদের ব্রিফিং সহ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
প্রিন্ট করুন








Discussion about this post