Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহারে মা-মেয়েকে পিটিয়ে জখম

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 28 April, 2026.
in প্রধান খবর
0
সাপাহারে মা-মেয়েকে পিটিয়ে জখম
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বৃদ্ধা ও তার মেয়েকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ।
আহতদের মধ্যে মা মজিদা বিবির (৬৫) পা ভেঙে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিরন্টি মৌজায় ১৭ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে খঞ্জনপুর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ ফিলু গংদের সাথে একই এলাকার মোঃ আব্দুস সালামের বিরোধ চলছিল। ভুক্তভোগীদের দাবি, ওই জমি তারা দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ১৩ এপ্রিল বিবাদীপক্ষ জোরপূর্বক সেখানে মাটির ঘর নির্মাণ শুরু করে। বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায়, গত ২৮ এপ্রিল (রবিবার) সকালে বিবাদী ফয়সাল আহম্মেদ ফিলুসহ বেশ কয়েকজন অস্ত্র নিয়ে ওই জমিতে পুনরায় কাজ শুরু করেন। খবর পেয়ে আব্দুস সালামের মেয়ে সালমা খাতুন বাধা দিতে গেলে বিবাদীরা তাকে লক্ষ্য করে মাছ ধরার ‘খোঁচা’ দিয়ে আঘাত করে। এতে তার বাম হাতের আঙুল কেটে রক্তাক্ত জখম হয়। এসময় তাকে বাঁচাতে মা মজিদা বিবি এগিয়ে এলে বিবাদীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই আঘাত তার ডান পায়ের হাঁটুতে লাগলে পা ভেঙে যায় এবং তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সালমা খাতুন বলেন, “তারা আমাদের পৈত্রিক জমি দখল করতে চায়। বাধা দেওয়ায় তারা আমাকে এবং আমার বৃদ্ধা মাকে পৈশাচিক কায়দায় পিটিয়েছে। আমার মায়ের অবস্থা খুব খারাপ, ডাক্তার তাকে রাজশাহীতে পাঠিয়েছেন। আমরা এর বিচার চাই।”
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত ফয়সাল আহমেদ ফিলু। তিনি বলেন, “আমরা আমাদের জমিতে কাজ করছিলাম, তারা এসে বাধা দেয়। আমি বা আমরা তাদের মারিনি। তারা নিজেরাই পা ভেঙে রাজশাহীতে ভর্তি হয়েছে।”
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। আহত বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা মামলা করতে চাইলে পুলিশ মামলা গ্রহণ করবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৫টি বসতঘর বিধ্বস্ত

Next Post

মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist