Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটের সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 22 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটের সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ কমিশনার নিজের পরিচয় তুলে ধরে আগামী দিনসমূহে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

পরে আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ ও নিজেদের পরিচয় প্রদানের পাশাপাশি পুলিশ কমিশনারের কাছে বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করে সেগুলো সমাধানের আহ্বান জানান।

এসময় গণমাধ্যমকর্মীরা যানজট নিরসন ও অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, কিশোর গ্যাং, হিজরা উপদ্রব, যাত্রীবেশে ছিনতাই, আবাসিক হোটেল এবং গেস্ট হাউজে অসামাজিক কার্যাকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তারা নির্বাচনকালে দায়িত্ব পালনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন।

পুলিশ কমিশনার সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে মাদকের বিরুদ্ধে তার পূর্বের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এবং সিলেটেও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলসমূহের মধ্যে দুই রকমের কার্যক্রম পরিচালনা করছে। এক পক্ষ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী

কার্যক্রম পরিচালনা করছে অপরপক্ষ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিরপেক্ষতার সাথে পালন করবে।

এসময় তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবসময় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. শাহরিয়ার আলম, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. জায়েদ হাসানসহ এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, আরটিভির কামকামুর রাজ্জাক রুনু, এটিএন বাংলার শাহ মুজিবুর রহমান জকন, এনটিভির সজল ছত্রী, দৈনিক জালালাবাদের আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাকের সমরেন্দ্র বিশ্বাস সমর, শ্যামল সিলেটের আবুল হোসেন আবুল মোহাম্মদ, দৈনিক ঢাকা ট্রিবিউনের মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক যুগভেরীর মো. আব্দুল মালেক, চ্যানেল আই এর সাদিকুর রহমান সাকী, বৈশাখী টিভির এস ছোটন সিংহ, মোহনা টিভির আব্দুল আউয়াল চৌধুরী শিপার, চ্যানেল আইর সুবর্ণা হামিদ, নাগরিক টিভির কাইয়ুম উল্লাস, সময় টিভির নৌসাদ আহমেদ চৌধুরী, মাই টিভির মৃনাল কান্তি দাস, শ্যামল সিলেটের গোলাম মর্তুজা, মাই টিভির শাহীন আহমেদ, আমাদের নতুন সময় এর আশরাফ চৌধুরী রাজু, আজকের পত্রিকার এম এ মারুফ, দৈনিক নয়াদিগন্ত’র এটিএম তোরাব, চ্যানেল ২৪ এর দিপক বৈদ্য, আনন্দ টিভির এম আর টুনু তালুকদার, এশিয়ান টিভির শাহজাহান সেলিম বুলবুল, চ্যানেল ২৪ এর আজহার উদ্দিন শিমুল প্রমুখ।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Tags: পুলিশ কমিশনারের মতবিনিময়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম বোর্ডের নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ

Next Post

সিলেটে খনন করা হবে ‘নতুন ২টি গ্যাস কূপ’

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
সিলেটে খনন করা হবে ‘নতুন ২টি গ্যাস কূপ’

সিলেটে খনন করা হবে ‘নতুন ২টি গ্যাস কূপ’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist