Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের দায়িত্বে নবম শ্রেণির ইমু !

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 30 October, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
সিলেটে পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের দায়িত্বে নবম শ্রেণির ইমু !
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে গার্লস টেকওভার ‘মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন: আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ টিভি গেইটস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করল চা-শ্রমিকের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমু দাস।

প্রতীকী দায়িত্ব নিয়েই সিলেট জেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে সুনিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান ইমু দাস।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে প্রতীকী উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ইমু দাস। একঘণ্টার জন্য তার অধীন হন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় বিপ্লব বড়ুয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতীকী দায়িত্ব নিয়ে ইমু দাস বলেন, আমি আজ এত বড় দায়িত্ব পেয়ে খুশি। আমি কোনোদিন ভাবতেও পারি নি এত বড় সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ারে বসব। আমি বড় হয়ে এই স্যারের মত দেশ ও মানুষের জন্য কাজ করে যাব। আমি চা-বাগানের মেয়ে। আমার বাবা চা-শ্রমিক। চা-শ্রমিকের মেয়ে হয়ে আজকে যে সম্মান পেয়েছি তা আমাকে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, নারী ও শিশুরা সচেতন না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলছে। নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এদেশের লাখ লাখ কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের।

এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান ইমু দাস।

উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমানতালে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী। চা-শ্রমিক যারা নারী ও শিশু রয়েছে তারাও যাতে সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতা ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিও-এর উদ্যোগে এই কার্যক্রম সম্পন্ন হয়।

আরডব্লিউডিওওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরডব্লিউডিওওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো. মহসিন রেজা, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স লাক্কাতুরা চা-বাগান এনসিটিএফ কমিটির সভাপতি অষ্টমনি লোহার, সহ-সভাপতি সমীক লোহার, সাংগঠনিক সম্পাদক আলোমনি গোয়ালা, শিশু সাংবাদিক সুজিত গোয়ালা, সদস্য সাগর গোয়ালা, দীপ্তি লোহার, শিক্ষিকা রেবা সিনহা, অভিভাবক রেহানা দাস প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩০,২০২৩//

Tags: সিলেটে পরিবার পরিকল্পনা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পদ্মায় ইলিশ ধরার সময় জাল জব্দ

Next Post

সিলেটে এক জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

Related Posts

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

Next Post
সিলেটে এক জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

সিলেটে এক জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist