Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুইডেন প্রবাসী রহমান মৃধার কলাম

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 18 May, 2022.
in মতামত
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাংলাদেশ নিয়ে এক ইতালীয় নারীর গালগল্প ও বাস্তবতা

বাংলাদেশে পুরুষ নারীকে বিয়ে করে বেশির ভাগ সময় যৌতুক নিয়ে। হাটে-বাজারে কাজের লোক কেনারও  প্রথা রয়েছে সেখানে। নারীকে কাজের লোকের মতো করে ব্যবহার করা হয় বেশির ভাগ ক্ষেত্রে।

বাবার সম্পদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় বিয়ের পরে। হিন্দু মুসলিম বলে কথা নেই নারীর প্রতি অবিচার এখনও বিরাজমান সেখানে। মজার ব্যাপার হলো সেখানে বহু যুগ ধরে নারীশাসন চলা সত্ত্বেও এসবের পরিবর্তন নেই।

জনৈক মহিলা বহু বছর বাংলাদেশে থেকেছে। রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, বাড়ি ইটালি, গ্রামের নাম গায়েতা। ইটালি চিকন এবং লম্বা একটি দেশ, চারিপাশে সাগর। ছোট্ট একটি কফি শপ তার, বিশ্বের নানাদেশের মানুষের আনাগোনা সেখানে। আমি যে বসে আছি সেখানে সে খেয়াল তার নেই। জিজ্ঞেসও করেনি আমি কোন দেশের। কথা বলছে আমেরিকান এক মহিলার সাথে, মহিলাও বেশ তাল মিলিয়ে আলোচনা করে চলছে। আমি বেশ কৌতুহলের ছলে বসে বসে সব শুনছি আর কফি পান করছি।

আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিণী মারিয়া। মারিয়া দুইবার বাংলাদেশে গিয়েছে বটে তবে অনেক আগের কথা। তারপর তাঁর জার্নি ছিল সল্প সময়ের জন্য। এতোকিছু সম্পর্কে তাঁর তেমন ধারণা না থাকারই কথা। তারপরও সে সব শুনছে এবং মাঝেমধ্যে আমাকে সুইডিশে বলছে, “কই” তোমার বাবাকে তো দেখিনি তোমার মাকে এমন করে ট্রিট করতে যা মহিলা বলছে? তোমারও তো তিনটি বোন আছে, “কই” এসব কথার সাথে তো কোনই মিল পাওয়া যাচ্ছে না?

তুমি প্রতিবাদ কর নইলে মহিলা তোমার দেশের সম্পর্কে এইভাবে ভুল তথ্য ছড়াবে। কী জানি কতোদিন ধরে মহিলা এভাবে ছড়াচ্ছে? আমি মারিয়াকে বললাম আজ কোনো কথা নয়, কাল এখানে আসবো তখন মহিলার সঙ্গে পরিচিত হবো এবং জানবো কী ভাবে মহিলা এত সব তথ্য সম্পর্কে অবগত, আর কী তার উদ্দেশ্য।

পরের দিন আবারও এসে হাজির, কিছু না বলতেই জিজ্ঞেস করলো আমি কোন দেশের? বললাম, আমি বাংলাদেশি। মহিলা শুরু করলো বাংলাদেশের বিচারবিভাগ থেকে শুরু করে নারী-পুরুষের ব্যবধান তারপর দুর্নীতি-অনীতি ইত্যাদি। যা আমি নিজে জানি, সে মহিলাও তা জানে, সেইসাথে জানে আরো অনেক তথ্য। বেশি কিছুতে দ্বিমত পোষণ করতে পারলাম না। পরে জানতে পারলাম মহিলা বহু বছর বাংলাদেশে বসবাস করেছে।

বিশ্বের সর্বত্রই কমবেশি অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দলীয় প্রভাব বিস্তারসহ নানা ধরণের অমানবিক কার্যকলাপ হয়ে থাকে। এ কারণে আইনি শাসনব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাংলাদেশের আইনের শাসন একটু ব্যতিক্রম। এখানে সকল অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, গুম-খুন সবকিছুই অবাধে চলছ।

এর কারণ হলো ক্ষমতার অপব্যবহার। অনেকে অপরাধী হওয়া সত্বেও ছাড়া পেয়ে আরও বেশি দুর্ধর্ষ ও বেপরোয়া হয়ে উঠছে। এরা সমাজে অমানবিকতার বৃদ্ধিতে সাহায্য করছে। যার ফলে দেশ আজকে এ পর্যায়ে এসে পৌঁছেছে। সমাজের সবখানেই আজ এরকম বৈষম্য। সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারও বলা যায় হুমকির সম্মুখীন! প্রতিটা জায়গাতেই সাধারণ মানুষ অগ্রহণযোগ্য, বিতাড়িত।

পক্ষান্তরে, দেশের প্রশাসন সরকারি ইউনিফর্ম পরে মানবসেবার বদলে আজ চরম বিধ্বংসী ও বেপরোয়া। কিছুতেই থামছেনা তাদের হত্যাযজ্ঞ্য! আমরা জাতি হিসেবে এখন আতংকিত ও ভীষণ চিন্তিত।

প্রশাসনের প্রতিটি সেক্টরেই ভয়াবহ পক্ষপাতিত্বমূলক আচরণ লক্ষ্যণীয়। তাদের ছত্রছায়ায় না থাকলে বিচার পাওয়া তো দূরের কথা বিচার চাওয়াটাই অপরাধ। দুর্বলতার সুযোগে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে প্রশাসনের লোকজন এখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। সাধারণ মানুষের বিচার চাওয়ার অধিকারতো বহু আগেই খর্ব করা হয়েছে। দেশের বিজ্ঞ আইনজ্ঞরা বা প্রশাসনের কর্তারা একবারের জন্যও উপলব্ধি করছে না যে – একজন সাধারণ মানুষ যদি এরকম অন্যায়ভাবে গুম-খুনে অভিযুক্ত বা হয়রানির শিকার হয় তবে তার পুরো পরিবারটিই হয়তো সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে!

ভুক্তভোগী একটু প্রভাবশালী বা নিজেদের লোক হলে সরকারের সরাসরি হস্তক্ষেপে প্রশাসনকে মাঝেমধ্যে কিছুটা নড়েচড়ে বসতে দেখা যায়। সকল মিডিয়া ব্যাপক সরগরম থাকে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিয়ে।

সুযোগসন্ধানী সাংবাদিকেরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা, বেরিয়ে আসে গা শিউরে ওঠা ও কাঁপন ধরানো ভয়ংকর সব কর্মকাণ্ড! এসব দেখে আমরা সহজ-সরল মানুষগুলো ধরে নিই, এবার বুঝি আইনের শাসন কায়েম হলো! কিন্তু আদৌ কি তা হয়?

ইদানীং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা বড় বড় কর্তাব্যক্তিবর্গ দায়িত্ব নিয়ে বিচারের নির্দেশ দিচ্ছেন, সঠিক বিচারও হয়তো হচ্ছে, তবে যে সকল সাধারণ মানুষ হয়রানি বা হেনস্তার শিকার হয়ে দীর্ঘদিন যাবত বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে পেরেশান হয়ে সব খুইয়ে দিশেহারা, তাদের দায়িত্ব কে নিবে? তাদের বিচার কিভাবে হবে, কে করবে? যদিও দেশে বিচারবিভাগ বলে একটি মস্তবড় বিভাগ রয়েছে তা সত্ত্বেও সব কিছু পরিচালনা হচ্ছে একনায়কতান্ত্রিক প্রশাসনযন্ত্রের মাধ্যমে। কিন্তু কেন? কেউ এটা ভেবে ভুল বুঝবেন না যে, আমি ইটালির মহিলাকে সাপোর্ট করেছি। সাপোর্ট দিলে তো ঘটনাটি শেয়ার করতাম না। আমি দল-মত নির্বিশেষে সকল সাধারণ ও ভিআইপি নারী পুরুষকে একই মানদণ্ডে দেখতে চাই। যেখানে থাকবেনা কোনো ধর্মীয় বা দলীয় বিচার-বিশ্লেষণ, বিবেচিত হবেনা কে গরীব কে ধনী বা ক্ষমতাসীন আর কে ক্ষমতাহীন। সবাই স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সঠিক ও ন্যায়বিচার পাবে। এখন প্রশ্ন হলো ‘ন্যায়বিচার’ কি? শাস্তি এবং পুরস্কারের গদ্ধতিগত বন্টন। পূর্বাকাশে প্রতিদিন যেমন রবির কিরণ দেখি ঘুম থেকে উঠে, কেন প্রতিদিন দেখিনে একটি ন্যায়বিচার! আমি যে আজও তারই অপেক্ষায়, কবে দেখব সেটা!

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৭,২০২২//

Tags: সুইডেন প্রবাসী রহমান মৃধার কলাম
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় মেলায় নামে অশ্লীল নৃত্য, প্রশাসন নিরব

Next Post

কুষ্টিয়া জেলা যুবজোটের বিক্ষোভ মিছিল

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
কুষ্টিয়া জেলা যুবজোটের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া জেলা যুবজোটের বিক্ষোভ মিছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist