Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় মেলায় নামে অশ্লীল নৃত্য, প্রশাসন নিরব

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 18 May, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় মেলায় নামে অশ্লীল নৃত্য, প্রশাসন নিরব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এবার কুষ্টিয়ায় গ্রামীণ মেলার আয়োজনে চলছে অশ্লীল নৃত্য। এর আগে জুয়া ও অবৈধ লটারি দিয়ে শুরু হয়েছিল মেলা। এতে একদিকে যেমন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা ও যুবসমাজ।

তবে গ্রামীণ ঐতিহ্য মেলার নামে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের নেই কোনো নজরদারি ও তৎপরতা। এতে ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক অভিভাবক।

সোমবার (১৬ মে) গভীর রাতে চাঁপাইগাছী মেলায় গিয়ে দেখা যায়, খোলা মাঠে বসেছে হরেক রকম দোকান। দোকানগুলোর পেছনে টিন দিয়ে ঘিরে কয়েকটা গোপন স্থান তৈরি করা হয়েছে। সেখানে কোথাও বসেছে জুয়ার আসর, কোথাও চলছে গানের তালেতালে অশ্লীল নৃত্য। আবার কোথাও চলছে র‍্যাফল ড্র। সেখানকার অধিকাংশ দর্শকই যুবক ও স্কুলশিক্ষার্থী।

এলাকাবাসী জানান, যুগ যুগ ধরে চাঁপাইগাছীতে চলে আসছে ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতীর মেলা। অতীতে এ মেলার প্রধান আকর্ষণ ছিল তালের শাঁস। কিন্তু এ বছর ব্যতিক্রম। মেলার নাম করে এবার র‍্যাফল ড্র, অশ্লীল নৃত্য, জুয়াসহ নানা অসামাজিক কার্যকালাপ পরিচালিত হচ্ছে। এতে একদিকে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধ্বংস হচ্ছে শিক্ষা ও সমাজ।

এলাকাবাসী আরও জানান, ১৬ মে থেকে মেলার অনুমতি পেয়েছে আয়োজক কমিটি। কিন্তু মেলা চলছে ১৪ মে থেকে। প্রশাসনের নাকের ডগায় এমন অপকর্ম চলতে পারে না। সমাজ ও দেশের স্বার্থে এসব অসামাজিক কর্ম বন্ধ হওয়া দরকার। কিছু মানুষের স্বার্থে পুরো সমাজটা নষ্ট হতে পারে না।

এ বিষয়ে মেলা উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, অনুমতি নিয়েই মেলা চালানো হচ্ছে।

জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান বলেন, করোনাকাল কাটিয়ে মানুষ কেবল ঘুরে দাঁড়ানো শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু হয়েছে। কিন্তু মেলার নাম করে চাঁপাইগাছীতে যা হচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়। এতে মানুষ আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে যুবসমাজ। ধ্বংস হচ্ছে শিক্ষা ও শিক্ষার্থী। এতে এলাকায় বাড়বে অপরাধ। 

তিনি আরও বলেন, কিছুসংখ্যক লোকের ব্যক্তিগত স্বার্থে এমন অবৈধ কার্যকালাপ চলতে পারে না। প্রশাসনকে গুরুত্বসহকারে এগুলো দেখা উচিত। অবৈধ এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য তিনি অনুরোধ জানান।

কুমারখালী নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বলেন, ছোটকাল থেকে শুনে আসছি চাঁপাইগাছীতে তালশাঁসের মেলা বসে। এবার চলছে জীবন্ত পুতুলনাচ, জুয়া, লটারি। যা অত্যন্ত অসামাজিক ও আইনবিরোধী। এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকা কাম্য নয়। দ্রুত পদক্ষেপ না নিলে সমাজটা নষ্ট হয়ে যাবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মেলায় কী হচ্ছে আমার জানা নেই। তবে অবৈধ কোনো কিছুর অনুমোদন নেই। বিষয়টি জেলা প্রশাসন দেখছে। তবে অশ্লীল বিষয়ে তিনি কিছু বলেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, আগামী ৩১ মে পর্যন্ত মেলার অনুমতি রয়েছে। তবে সেখানে অবৈধ কোনো কিছুর অনুমোদন নেই। তিনি আরও বলেন, ১৬ মে থেকে মেলার অনুমতি থাকলেও মেলা চলছে আরও আগে থেকে। কবিগুরুর জন্মোৎসব অনুষ্ঠানের জন্য অন্যদিকে তেমন নজর দেওয়া হয়নি। তবে এখন শক্তহাতে দমন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলায় অশ্লীল নৃত্য, জুয়া, ভাগ্য পরিবর্তনের লটারি বা কোনো অবৈধ কার্যকালাপের অনুমতি নেই। গতকাল (সোমবার) কথা বলেছি। এগুলো বন্ধ না হলে আজ (মঙ্গলবার) অ্যাকশনে যাব। মেলা বন্ধ করে দেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৭,২০২২//

Tags: কুষ্টিয়ায় মেলায় নামে অশ্লীল নৃত্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কেমিক্যাল দিয়ে গোপনাঙ্গ ঝলসে দেয়ার অভিযোগ

Next Post

সুইডেন প্রবাসী রহমান মৃধার কলাম

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post

সুইডেন প্রবাসী রহমান মৃধার কলাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist