Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে হামলায় আহত মেম্বার খুরশিদ মিয়া

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 22 November, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে হামলায় আহত মেম্বার খুরশিদ মিয়া
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন রেজা ও তার বাহিনীর হামলায় ৪নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খুর্শিদ মিয়া (৪২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ পৌরসভার জেলরোডে,দায়েরকৃত অভিযোগের তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেওয়ার জের ধরে চেয়ারম্যান আমির হোসেন রেজা ও তার ভাতিজা তাজুয়ার আফজাল শিহাব এর নেতৃত্বে একদল লোক হামলা করে। ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় আহত ইউপি সদস্য খুর্শিদ মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরমা ইউনিয়ন পরিষদ পরিষদের সদস্য ও সদস্যারা জানান, অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে সরকারী খাস খতিয়ানের জায়গার মাটি চুরি,ভিজিডি কার্ডগ্রহীতাদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও পানি উন্নয়ন বোর্ডের অপ্রয়োজনীয় বাপপুতের পিআইসির নামে রাষ্ট্রের বরাদ্দের টাকা লুটতরাজসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ২০ নভেম্বর বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর,ইব্রাহিমপুর গ্রামস্থিত অস্থায়ী কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্ত কার্যক্রমে হাজির হয়ে পরিষদের সকল সদস্য সদস্যারা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য প্রদান করলে ক্ষুব্ধ আমির হোসেন রেজা ইউপি সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবিসহ তাকে খুন করবেন বলে প্রকাশ্যে হুমকি দেন।

উক্ত হুমকির ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে শহরের জেলরোডে একা পেয়ে এ হামলার ঘটনা সংঘটিত করেন চেয়ারম্যান রেজা ও তার ভাতিজাসহ ওই বাহিনীর দূর্বৃত্তরা।

জানা যায়,আমির হোসেন রেজা কে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিল ও জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় রুজুকৃত দ্রুতবিচার আইনের মামলা নং ৫ তাং ৪/৯/২০২৪ইং এর আসামি হিসেবে গত সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,এসআই মহিন উদ্দিন ও এসআই উজ্জল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের উকিলপাড়াস্থ রেজা ম্যানশন মার্কেট থেকে আটক করেন।
আটকের পর থানাহাজতে আটক থাকার একপর্যায়ে ভোররাত ৫টায় মেডিকেল এর কাগজপত্র দেখিয়ে অঙ্গীকারনামা দিয়ে জিম্মায় ছাড়া পান আমির হোসেন রেজা। পরবর্তীতে তলবমাত্র থানায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করবেন মর্মে অঙ্গীকারও করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত সুরমা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফিরোজ মিয়া জেলা ম্যাজিস্ট্রেট,জেলা পুলিশ সুপার ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন,আমির হোসেন রেজা একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা,জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য, সদর থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী ও মহকুমা যুবলীগের সাবেক সভাপতি ছাড়াও একাধিক মামলার আসামী। সুনামগঞ্জ সদর থানার মামলা নং ১৮ (জিআর ১৬৯/২০০৬ইং) তাং ১৯/০৭/২০০৬ইং ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩৭৯/৪২৭/৩০৭/৫০৬/৩৪ দ:বি: আইনের মামলায় এজাহারভূক্ত প্রধান আসামী ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার পাশাপাশি জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় জড়িত ছিলেন তিনি।

গ্রামের নিরীহ নাগরিক আশিক মিয়াকে মারপিট করিলে উক্ত আমির হোসেন রেজার বিরুদ্ধে আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সদর জোনে সিআর-২২৪/২০২৪ নং মামলা দায়ের হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত,গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ২/৬/২০২৪ইং তারিখে বিজ্ঞ আদালত প্রেরিত গ্রেফতারী ওয়ারেন্ট সদর মডেল থানায় থাকার পরও তাকে গ্রেফতার না করায় ঐ মামলার পলাতক আসামী হওয়া স্বত্তেও বাদীর সাথে আপোস নিস্পত্তি করে গ্রেফতার অভিযান হতে আর্থিক দাপট ও দলীয় প্রভাবে আত্মরক্ষা করেন।

আমির হোসেন রেজার বিরুদ্ধে সরকারী খাস খতিয়ানের জায়গা হতে ৫ লাখ ঘনফুট মাটি (যাহার মূল্য এক কোটি টাকা) চুরির ঘটনায় সদর উপজেলা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ নুর আলী বাদী হয়ে জিআর মামলা নং ৪৭/২০২৪ইং (সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২০ তাং ১৫/০২/২০২৪ইং) দায়ের করেছেন। উক্ত মামলায় সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ উদ্দিনের দাখিলকৃত অভিযোগপত্র নং ৮৭ তাং ৩১/০৩/২০২৪ইং ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ইং এর ১২ ও ১৩ ধারা,বিজ্ঞ আদালত গ্রহন করে ঐ মামলাটিকে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিষদের ৯ জন সদস্য পরবর্তীতে ১১ জন সদস্য দুদফায় তার বিরুদ্ধে একটি লিখিত অনাস্থা অভিযোগ করেন। গত ১৪/৭/২০০৪ইং তারিখে সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া জেলার দায়িত্প্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পালনকালে পরিষদের ১১ জন সদস্যআমির হোসেন রেজার বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব দাখিল করেন। ঐ সময় সরকারের নির্দেশে চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে সাবেক মেম্বার আব্দুল হাইকে দায়িত্ব প্রদান করা হয়।

অভিযোগকারীরা জানান, নির্বাচিত ইউপি সদস্যদের পাশ কাটিয়ে যাচ্ছেতাই ভাবে বরাদ্দ বণ্ঠনসহ নিজের পছন্দের লোকদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছেন। বিভিন্ন সময়ে ভূয়া প্রকল্প দিয়েও বরাদ্দ নয়ছয় করছেন। এতে বঞ্চিত হয়েছেন ইউনিয়নবাসী।

২০২২ সালের ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া আবেদনে ইউপি সদস্যরা উল্লেখ করেন, নির্বাচিত ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়নের সকল প্রকল্পে নিজেই কাজ করছেন। কাবিখা, কাবিটা, এলজিএসপি-২ এর বরাদ্দ ৪ লক্ষ ৩৫ হাজার টাকাসহ বিভিন্ন প্রকল্পের টাকা ইউপি সদস্যদের না জানিয়ে নিজের ইচ্ছেমতো ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন সদস্যরা।

এদিকে অভিযুক্ত আমির হোসেন রেজার কাছে ঘটনার ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,আমি লাইভ দেখে ঘটনার কথা জানতে পেরেছি। এই মেম্বাররা আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের ও মামলা করে যাচ্ছে। কিন্তু এগুলো করে তারা আমার কিছুই করতে পারবেনা।

সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজমুল হক বলেন,আমরা আহত ইউপি সদস্যের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অবশ্যই আইনগত পদক্ষেপ নেয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তিস্তা সেতুর টেন্ডারে ১৪ বারেও নিয়োগ হয়নি ঠিকাদার

Next Post

মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist