কুষ্টিয়া প্রতিনিধি: সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেছেন, “আমরা যতোক্ষণ না সুবিধাবঞ্চিত শিশুকে প্রতিষ্ঠিত করতে পারব, ততোদিন দেশ প্রকৃত উন্নতির দিকে ধাবিত হবে না।
কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামে অসহায়, দুস্থ নারী-পুরুষ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা দারুল ইহসান এতিমখানা মক্তব প্রাঙ্গণে এই সভা হয়।
ফরিদা ইয়াসমিন আরও বলেন, এরা এতিম নয়, এরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এখানে অবস্থান করা অসহায় বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া আমাদের দায়িত্ব। এছাড়া, এই প্রতিষ্ঠানের এবং এলাকার অসহায়-দুস্থ নারীদের উৎপাদনমুখী করে তোলার দায়িত্বও আমাদের সরকার এবং এলাকার বিত্তবানদের।
দহকুলা দারুল ইহসান এতিমখানা মক্তব ও অসহায় বৃদ্ধ আশ্রয়কেন্দ্র এবং দহকুলা তেকোনাপাড়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
দহকুলা দারুল ইহসান এতিমখানা মক্তব ও অসহায় বৃদ্ধ আশ্রয়কেন্দ্রের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে
ফাতেমা রহমান রোজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল টিপু সুলতান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, দহকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, কমিটির সদস্য ও ওয়ার্ড সদস্য সাবিনা ইয়াসমিন, কমিটির সদস্য জামিরুল ইসলাম জানু, রাশিদুল ইসলামসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন






Discussion about this post