Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সোশ্যাল মিডিয়ায় কুয়াকাটার নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 15 February, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সোশ্যাল মিডিয়ায় কুয়াকাটার নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য

????????????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ায় ফেসবুকে সমালোচনা শুরু হলে স্থানীয় বিএনপি ও থানা পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহন শুরু করেছে।

এতে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও ভিন্ন মত ও পথের মানুষ আগামী দিনে তাদের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। তবে নবনির্বাচিত সাংসদ এবিএম মোশাররফ হোসেনের এ বিষয়ে কঠোর নির্দেশনা, ‘জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবেনা’-এমনই বক্তব্য বিএনপি নেতৃবৃন্দের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের পর রাতেই কুয়াকাটা পর্যটন শহরের জিরো পয়েন্টের সরকারী জমিতে স্থাপনা তুলতে শুরু করে বিএনপি নেতা মন্নান মৃধা ও জসিম মৃধার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অপসারনের উদ্দোগ নেয়ার আগেই শনিবার রাতে কুয়াকাটা পৌর বিএনপি এ দখল প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নির্মাণ উপকরন সরিয়ে দেয়।

কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদের বিতর্কিত কর্মকান্ডে বিএনপি পূর্বেই দল থেকে তাদের বহিস্কার করেছে। এখন বিএনপি’র পরিচয়ে তারা কোন আইন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’

অপরদিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের পূর্ব ধূলাসার গ্রামের আনিছা আক্তারের বসত ঘর সংলগ্ন রান্না ঘরে শুক্রবার রাতের যেকোন সময় অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এসময় ৪ বছরের শিশু সন্তান নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে আনিছা। এ ঘটনায় রান্না ঘরে থাকা গেরস্থালি উপকরন ও বীজ ধান ভস্মীভূত হয়ে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয় তার। ঘটনার পর থেকে আনিছা তার পরিবার নিয়ে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। ঘটনার পর মহিপূর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মি. শ্যামল ও উপ-পরিদর্শক জাকিরের নেতৃত্বে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. মন্নান হাওলাদার ও সম্পাদক মো. শাহজাদা হাওলাদারের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা আনিছার বাড়ীতে ছুটে এসে তার নিরাপত্তা নিশ্চিত করা সহ সব রকমের সহযোগীতার আশ্বাস দেয়।

রবিবার দুপুরে বিএনপি নেতা শাহজাদা হাওলাদার গনমাধ্যমকে বলেন, ভুক্তভোগী আনিছা বিএনপি’র মহিলা বুথের এজেন্ট ছিল। ভোটের দিন প্রতিপক্ষ প্রার্থীর অনুসারী কর্মীদের সাথে তার কথা কাটাকাটি হওয়ার সময় তারা তাকে দেখিয়ে দেবে বলে হুমকি দেয়। তবে আনিছা আগুন দেয়ার ঘটনার সাথে কে জড়িত ছিল, তা বলতে পারেনি। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের দাবী করছি।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের বার্ষিক মহোৎসব পরিদর্শন

Next Post

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist