Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্থিতিশীল স্বস্তি ফেরাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও  সংগঠকেরা

সাইফুল by সাইফুল
Sunday, 11 August, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
স্থিতিশীল স্বস্তি ফেরাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও  সংগঠকেরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিশেষ প্রতিনিধি: অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে এবং আইনশৃঙ্খলা অবনতি দূর করতে কুষ্টিয়ার দৌলতপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ১০ আগস্ট বিকালে দৌলতপুর থানা চত্বরে এক গুরুত্ববহ আবহে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় কাজে ফিরতে দেখা গেছে দৌলতপুর থানা পুলিশকে।

শনিবারের মতবিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ প্রয়াত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লার ছেলে কুষ্টিয়া -১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির অন্যতম নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে সভায় অংশ নেয় ভারত সীমান্তবর্তী প্রায় ৫শ’ বর্গকিলোমিটার আয়তনের দৌলতপুরে দায়িত্বরত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা। অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকা এবং কুষ্টিয়ার দৌলতপুর স্থায়ী ঠিকানা এমন শিক্ষার্থী সংগঠকদের অনেকেই।

এসময় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে আগামীর করণীয় প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। সভায় অংশ নিতে দেখা গেছে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, প্রয়াত খাদ্য প্রতিমন্ত্রী কুরবান আলীর ছেলে শাহরিয়ার জামিলকে। অংশ নিয়েছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি ও এর  বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাও। আলোচনায় অংশ নেন স্থানীয় প্রবীণ সাংবাদিকবৃন্দও।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দেশটা স্বাধীনের পর শিক্ষার্থীরা ঘরে ফিরেনি, পুরো জেলা ব্যাপী তারা সৌন্দর্য্য বর্ধন, শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্নতা, বাজারমূল্য নিয়ন্ত্রণ ও  যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের নোটিশে এই সভায় সব ভাই-বোনদের সাথে আলোচনা  করে অংশ নেয়া সম্ভব হয়নি, শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মতবিনিময় জরুরি সভা ডাকা হবে, সেখানে আগামী পরিচালনা সংক্রান্ত নানা দাবি প্রসঙ্গে আলোচনা করা হবে সকলের সাথে।

শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পলায়নের পর রাষ্ট্রের সরকার ব্যবস্থা আকস্মিক ভাবে ভেঙে পড়ে, পরবর্তীতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করে বাংলাদেশ, প্রফেসর ডক্টর ইউনূসকে প্রধান করে অন্ত:বর্তীকালীন সরকার চালু হলে ফিরতে শুরু করে আরও স্থিতিশীলতা। এর আগে আন্দোলনরত শিক্ষার্থী-জনতা,   সকল রাজনৈতিক দলের নেতা ও বাংলাদেশ সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতি  সন্তোষজনক সৃষ্টি করার।

দৌলতপুর উপজেলা বিএনপির তত্বাবধানে নিরাপত্তা ফেরাতে মাইকিং সহ সামাজিক সচেতনতা মূলক নানা কাজ ও দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। পুরোদমে মাঠে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল এবং থানার কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থিতিশীল স্বস্তি ফেরাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থী-জনতা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ আগষ্ট ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাবিতে ছাত্রী পেটানো রুবেলের শাস্তির দাবিতে মানববন্ধন

Next Post

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist