Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হেলপার থেকে সার্ভেয়ার মান্নান এখনো বহাল তবিয়তে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 18 April, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
হেলপার থেকে সার্ভেয়ার মান্নান এখনো বহাল তবিয়তে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া পৌরসভার ময়লার ট্রাকের হেলপার এখন সার্ভেয়ার হয়েই বনে গেছেন কোটিপতি।
আলোচিত সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে অবৈধ অর্থ আত্মসাতসহ সনদ জালিয়াতি ও নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।
মান্নান তৎকালিন আওয়ামী সরকারের ব্যাপক ক্ষমতা ব্যবহারসহ হানিফ আতার প্রভাব খাটিয়ে পৌরসভার নানা অনিয়ম চালিয়ে এখনও আবার বেপরোয়া হয়ে উঠেছে।
জুলাই অভ্যুত্থানের পর সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকলেও অদৃশ্য এক কারণে এখনো পর্যন্ত হয়নি কোন মামলা। তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি প্রশাসন। সচেতন মহল দাবি করছে আওয়ামী নেতা খ্যাত সার্ভেয়ার মান্নান এতটাই লাইন-লবিংকরেছে যে, যার কারণে প্রশাসন সহ ছাত্রজনতার দৃষ্টি এড়িয়ে গেছে। সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে যথাযথ যথা ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি র দাবি জানায়।
সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে পৌরসভার নাগরিকদের জিম্মি ও অবৈধ সুবিধা দিয়ে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। তার ও তার স্ত্রীর আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭২ লক্ষ ৩২ হাজার ২৪৮ টাকা ৮০ পয়সা সম্পদ অর্জনের কারনে দূর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে। সার্ভেয়ার আব্দুল মান্নান ময়লার গাড়ির হেলপার হিসেবে কুষ্টিয়া পৌরসভায় কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে চট্টগ্রামের অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের ভুয়া সার্ভেয়ারের কাগজপত্র দিয়ে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার হিসেবে নিয়োগ পান। এই নিয়োগ পাওয়ার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পর থেকেই পৌরসভা এলাকার নাগরিকদের জমি নিয়ে ঝামেলা সৃষ্টি করে ও বিভিন্ন অনিয়ম করে তিনি হয়ে উঠেছেন কোটি কোটি টাকার মালিক। ১৯৯৭ সালে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার রামবাবু থাকা অবস্থায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ারের পোস্ট সৃষ্টি করিয়ে জাল সনদের মাধ্যমে সার্ভেয়ার হিসেবে নিয়োগ পান আব্দুল মান্নান। চাকরিতে যোগদানের আগে সার্ভেয়ার আব্দুল মান্নান কুষ্টিয়া পৌরসভার ময়লার ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়চট্টগ্রাম থেকে জাল সার্ভেয়ারের সার্টিফিকেট এনে সার্ভেয়ার বনে যান মান্নান। পৌরসভার সার্ভেয়ার হওয়ার পর থেকেই তিনি ঘুরে বেড়ান বিলাসবহুল গাড়িতে। কুষ্টিয়ায় গড়েছেন বিলাসবহুল বাড়ি, কুষ্টিয়া শহর ও আশপাশের বিভিন্ন জায়গায় কিনেছেন জমি। গড়ে তুলেছেন নামে-বেনামে সম্পদের পাহাড়। এছাড়া স্ত্রী, সন্তান ও শাশুড়ির নামেও অবৈধ সম্পদ গড়েছেন তিনি। মন্ত্রণালয়ের তালিকাতে তার নাম নেই। ভুয়া সনদের কারনে আব্দুল মান্নান সার্ভেয়ার হিসেবে চাকরি করলেও মন্ত্রণালয়ের তালিকাতে তার নাম সার্ভেয়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়নি বলে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। কথিত সার্ভেয়ার পৌরসভায় নাগরিক সেবা নিতে আসা সেবা প্রত্যাশিদের সাথেও দূর্ব্যবহার করেন। গত ১৯ মার্চ কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার রামচন্দ্র রায় সড়ক এলাকার ফয়সাল ইকবাল খানের ছেলে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইসমাঈল ইকবাল খান কুষ্টিয়া পৌরসভা এলাকার তার নিজের বাড়ি সংক্রান্ত সমস্যার জন্য পৌরস-ভায় একটি অভিযোগ জমা দেন। এর পর গত ২৩ মার্চ জমা দেওয়া অভিযোগ সংক্রান্ত বিষয়ে জানতে পৌরসভার সার্ভেয়ার আবুল মান্নানের কাছে গেলাম আব্দুল মান্নান তার সাথে দুর্ব্যবহার করেন এবং অভিযোগ না শুনেই অভিযোগ বাতিল করার কথা বলেন। পরবর্তীতে ওই অভিযোগকারী সমাধান চাইলে মান্নান অপারগতা প্রকাশ করেন।
এর প্রেক্ষিতে ভুক্তভোগী সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইসমাঈল ইকবাল খান কুষ্টিয়া পৌরসভা প্রশাসকের কাছে গত ১০ এপ্রিল প্রতিকার চেয়ে সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। শুধু দুর্ব্যবহার করেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি মান্নান গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলনে লাঠি হাতে ছাত্র-জনতারওপর হামলা চালায়। পরে দুপুরের পুলিশ ছাত্র-জনতাকে লক্ষ্য করে কাদানি গ্যাস ও গুলি বর্ষন করলে ছাত্র-জনতাপুলিশের গুলি আর কাদানি গ্যাস থেকে রক্ষা পেতে পৌরসভার দিকে গেলে আব্দুল মান্নান দলবলসহ অসহায় ছাত্র-জনতাকে ধাওয়া করে এবং মারপিট করে। এ ঘটনায় আন্দোলনকারী নাঈম জানান, আমরা পুলিশের গুলি থেকে আত্মরক্ষা করার জন্য পৌরসভার কাছাকাছি পৌঁছালে সার্ভেয়ার মান্নান তার লোকজন নিয়ে আমাদের ওপর আক্রমন করে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ বিষয়ে জানতে সার্ভেয়ার আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিকবার কল করেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতাসহ গ্রেফতার ১৩

Next Post

কুষ্টিয়ায় আবারো উত্তপ্ত দূর্বাচারা: আতঙ্কে গ্রামবাসী

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
কুষ্টিয়ায় আবারো উত্তপ্ত দূর্বাচারা: আতঙ্কে গ্রামবাসী

কুষ্টিয়ায় আবারো উত্তপ্ত দূর্বাচারা: আতঙ্কে গ্রামবাসী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist