Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

২২ বছর বৃহস্পতিবার রাজশাহী আসছেন তারেক রহমান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 28 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
২২ বছর বৃহস্পতিবার রাজশাহী আসছেন তারেক রহমান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহী সফরে আসছেন।

তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। তিনি প্রথমে রাজশাহী, এরপর নওগাঁ এবং পরে বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান এ অঞ্চলের মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি নির্বাচনে ধানের শীষে ভোট চাইবেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নামবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাওয়ার কথা। তবে তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী। সে কারণে জনসভাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। বগুড়ায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা।

রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘আমাদের চেয়ারম্যান রাজশাহী আসার সিদ্ধান্তের পর থেকে আমরা সবাই ইতিহাস ঘাঁটছি, তিনি শেষবার কবে রাজশাহী এসেছিলেন। এগুলোই পর্যালোচনা চলছে। আমরা ভীষণভাবে আনন্দিত যে এতদিন পরে হলেও তিনি রাজশাহী আসছেন। তাঁর জন্য আমরা অনেক আশা নিয়ে প্রতীক্ষায় আছি।’

বিএনপির নেতাকর্মীরা বলছেন, শুধু রাজশাহীর জনসভায় তিন জেলা থেকে ৪-৫ লাখ নেতাকর্মী অংশ নেবেন। মাদ্রাসা ময়দানে এত লোক ধারণ হবে না। এ জন্য মাঠের আশপাশে প্রচুর নেতাকর্মী থাকবেন। এখান থেকেই উত্তরের মানুষকে নিয়ে তারেক রহমান তার স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি তিনি তিন জেলার ধানের শীষের ১৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের বক্তব্যে রাজশাহীর পদ্মা নদী, ঐতিহ্যের সিল্ক ও বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের সমাধান নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে পারেন। তাছাড়া এ অঞ্চলের পান, মাছ, আম ও সিল্ক নিয়েও তাঁর পরিকল্পনার কথা জানাতে পারেন।

বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘২২ বছর আগে ২০০৪ সালে তারেক রহমান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন। তিনি তৃণমূলে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মতবিনিময় করেছিলেন। তারপর আর আসা হয়নি। এতদিন পর তার আগমনকে ঘিরে আমরা সবাই উচ্ছ্বসিত।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাঠ কর্মীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Next Post

‘সাংবাদিকদের জন্য আগামিদিনগুলো অনেক চ্যালেঞ্জের’

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
‘সাংবাদিকদের জন্য আগামিদিনগুলো অনেক চ্যালেঞ্জের’

'সাংবাদিকদের জন্য আগামিদিনগুলো অনেক চ্যালেঞ্জের'

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist