কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এস এম কামাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ সোমবার ৭ সেপ্টেম্বর সাক্ষাৎকালে সরকার নির্ধারিত মূল্য থেকে ছাড়ে ওষুধ বিক্রয় সংক্রান্ত উদ্ভূত জটিলতা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাঃ রহমত উল্লাহ, বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান ও কাজী রেজাউল আলম।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post