বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোটথানার সাদীপুর সীমান্ত দিয়ে- ভারতে দীর্ঘ দিনযাবত বসবাসকারীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে এনসিপির মুখ্য সময্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আজ দুপুরে বেনাপোল সাদিপুর সীমান্ত পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোট থানা আমির ও এনসিপির যশোর জেলা সময্বয়ক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তাই বিকল্প পথে নাসির উদ্দিন পাটোয়ারী সাদিপুর সীমান্তে এসে পৌঁছান।
সীমান্ত এলাকা পরিদর্শন করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন,রাতের গভীরে ভারতীয় বিএসএফ ভারতীয় বাঙ্গালীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তিনি সরকারের উদ্যেশে বলেন আমরা কোনভাবেই পুশইন মেনে নিব না। সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না। তিনি বলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সীমান্তবাসীর উদ্দ্যেশে বলেন কেউ আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন এবং নিজেরা রাত জেগে পাহারা দিবেন যাতে বিএসএফ কোন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে। বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে করে তুলে বিশ্ববাসিকে জানান দেয়া হবে যে বাংলাদেশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র আছে। বাংলাদেশকে ভারতের কড়া বার্তা দিতে হবে যে কোন পুশইন চলবে না। কোন অবস্থাতেই আমরা পুশইন মেনে নিব না। দুপুর একটার দিকে তিনি বেনাপোল ত্যাগ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post