Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৈনিক অর্ধ কোটি টাকার রাজস্ব লুট:

কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 17 June, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক,কুষ্টিয়া:
মিরপুর উপজেলার তালবাড়িয়া ও রানাখড়িয়া সবজিপাড়া সরদার ঘাটে কোনো সরকারি ইজারা ছাড়াই পদ্মা নদী থেকে দিন-রাত অবৈধভাবে হচ্ছে বালু উত্তোলন।

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট ও নদীপথের সশস্ত্র সন্ত্রাসীদের ছত্রছায়ায় প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এতে সরকার প্রতি মাসে হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব ।

পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদী তীরের জনবসতি এবং নিকটবর্তী কয়েকটি সেতুর স্থায়িত্ব নিয়েও বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে প্রতিদিন মোটা অংকের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু বাণিজ্য চালিয়ে আসছে এই সিন্ডিকেটটি। যদিও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক শতাধিক নৌকায় বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের দুটি স্থানের মধ্যে একটি তালবাড়িয়া ও রানাখড়িয়া সবজিপাড়া (সরদার ঘাট) থেকে প্রতিদিন প্রায় ১০০টি নৌকায় বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায় , তালবাড়িয়া ও সরদার ঘাট থেকে অবৈধভাবে ভালো উত্তোলনকারী রেজন মণ্ডল, শামিম সাদ্দার, সাইফুল কবিরাজ, রাজা কবিরাজ, মিঠু চেয়ারম্যান ও রকি নামের কয়েকজনের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রতিদিন প্রায় ৬০টি নৌকায় বালু উত্তোলন করছে। প্রতিটি নৌকায় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের বালু পরিবহন করা হয়। সে হিসাবে শুধু এই ঘাট থেকেই প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকার বালু উত্তোলন হচ্ছে। অন্যদিকে রানাখড়িয়া সবজিপাড়া (সরদার ঘাট) থেকে প্রতিদিন গড়ে ৪০টি নৌকায় বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। প্রতিটি নৌকার বালুর মূল্য প্রায় ৫০ হাজার টাকা হিসেবে এখান থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার বালু তোলা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, দুটি ঘাট মিলিয়ে প্রতিদিন প্রায় ৪৫ লাখ টাকার বালু দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যশোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেটের বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের পেছনে একটি রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, সাবেক তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হান্নান চেয়ারম্যানের মালিকানাধীন বালু আনলোডিং যন্ত্র ব্যবহার করেই বালু উত্তোলন করা হচ্ছে। এ চক্রের সঙ্গে নদীপথের প্রভাবশালী সন্ত্রাসীদেরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তালবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাইফুল কবিরাজ বলেন, আমি কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নই। ঘাটটি অবৈধভাবে চলছে, এটা সত্য। তবে আমি এটি পরিচালনা করি না। হরিপুরের চাঁদ নামের একজন এটি পরিচালনা করেন। অপর অভিযুক্ত শামিম সাদ্দার বলেন, আমরা দুটি প্রতিষ্ঠানের ব্লকের কাজ সাব-কন্ট্রাক্ট পেয়েছি। তাই নদীপথ থেকে বালু কিনে এনে আনলোড করছি। কে বা কারা নদী থেকে বালু তুলছে কিংবা সেটি বৈধ না অবৈধ—তা আমার জানা নেই।
বিষয়টি প্রশাসনের দেখার।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, মিরপুর উপজেলায় কোনো বৈধ বালুমহাল নেই। সরকারিভাবে কোনো ঘাট ইজারা দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করলে তা সম্পূর্ণ অবৈধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ বলেন, তালবাড়িয়া বা সরদার ঘাট প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন কে বা কারা অর্থ লেনদেন করছে, তা আমার জানা নেই। প্রশাসন এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। স্থানীয় সচেতন মহলের দাবি, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সেতু ও নদীতীর হুমকির মুখে পড়তে পারে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতা, সিন্ডিকেট সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ । একই সঙ্গে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া ওজোপাডিকো যেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য!

Next Post

পাটগ্রামে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

Related Posts

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
পাটগ্রামে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

পাটগ্রামে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist