জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (২২শে জুন) ভেড়ামারায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানকালে ভেড়ামারা উপজেলার জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর পুত্র মোঃ তহিদুল ইসলাম (৪০) গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০০ (দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন









Discussion about this post