দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাস ফেরত আসিবের পরিবারকে মামলায় ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে বাড়ি থেকে মালামাল চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে। বাদীর পরিবারের বিরুদ্ধে।উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আসিব জানায় দীর্ঘদিন ধরেই জমিজায়গা নিয়ে আমার চাচাতো ভাই সুজনের সাথে ঝামেলা চলে আসছিলো। সুজন মাদক আসক্ত থাকায় তার পরিবারের লোকজনের সাথে টাকাপয়সা নিয়ে মাঝে মধ্যেই কথাকাটাকাটি হতো। প্রায় আড়াই মাস আগে পরিবারের সাথে ঝামেলার কারণে আত্মহত্যা করে সুজন।
সেই আত্মহত্যাকে কেন্দ্র করে হত্যা বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়।
উক্ত ঘটনায় আমরা গ্রেফতারের ভয়ে নানা ধরনের অত্যাচারে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী এবং আসবাবপত্র সহ বেশ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সুজনের পরিবারের লোকজন।
ভুক্তভোগী আসিব আরো বলেন, ইতিমধ্যেই সুজনের পোস্ট মার্ডাম রিপোর্ট আমরা হাতে পেয়েছি যেখানে সুজন আত্মহত্যা করেছে বলে রিপোর্ট এসেছে।রিপোর্ট হাতে পেয়ে আদালত থেকে পূর্বের করা মারামারি মামলার জামিন নিয়ে আমাদের বাড়িতে এসে দেখি বাড়ির মূল্যবান জিনিস পত্র লুট হয়ে গেছে। বাড়িতে বসবাস করার মত কোন জিনিসপত্র নেই।
এদিকে বুধবার দুপুরের পরে আসিবের পরিবারের লোকজন বাড়িতে উঠতে গেলে, তাৎক্ষণিক হামলা চালায় মৃত সুজনের পরিবারের লোকজন এ ঘটনায় আসিবের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় জান মালের নিরাপত্তা চেয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
আসিবের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবিও জানান ।
প্রিন্ট করুন










Discussion about this post