জাহিদ হাসান:
শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৪শে জুন) সকালে উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. গাজী আশিক বাহার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রিন্ট করুন










Discussion about this post